News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ৭৭ মিটার দীর্ঘ জাতীয় পতাকা নিয়ে করিমগঞ্জ শহরে ‘তেরঙ্গা যাত্রা’ এনএসইউআই-এর
Image

৭৭ মিটার দীর্ঘ জাতীয় পতাকা নিয়ে করিমগঞ্জ শহরে ‘তেরঙ্গা যাত্রা’ এনএসইউআই-এর

করিমগঞ্জ (অসম), ১৫ আগস্ট (হি.স.) : ৭৭-তম স্বাধীনতা দিবসের পুণ্যলগ্নে এনএসইউআই-এর উদ্যোগে ‘তেরঙ্গা যাত্রা’ অনুষ্ঠিত হয়েছে করিমগঞ্জে। ৭৭ মিটার দৈর্ঘের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা নিয়ে আজ মঙ্গলবার করিমগঞ্জ শহর পরিক্রমা করেছেন ছাত্র সংগঠনের শতাধিক কর্মী-সদস্য।

মঙ্গলবার সকালে জেলা কংগ্রেসের সদর কার্যালয় প্রাঙ্গণ থেকে বিশাল ‘তেরঙ্গা যাত্রা’র সূচনা হয়। জাতীয় পতাকা নিয়ে ‘তেরঙ্গা যাত্রা’র কার্যক্রমকে কেন্দ্র করে সীমান্ত শহরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার ছিল। ছাত্র সংগঠন এনএসইউআই-এর নেতারা বলেন, স্বাধীনতা দিবসে দেশের মানুষকে আরও ঐক্যবদ্ধ করে তুলতেই তাঁদের এই উদ্যোগ। এদিন করিমগঞ্জে দেশের দীর্ঘ জাতীয় পতাকাকে মাথায় তুলে ‘তেরঙ্গা যাত্রা’ শহর পরিক্রমা করেছে।

‘তেরঙ্গা যাত্রা’য় অংশগ্রহণ করেন শুভম দাস, রত্নদীপ মজুমদার, করণ দাস পুরকায়স্থ, সন্দীপ নন্দী, কয়েস আহমেদ, ফুজেল আহমেদ, সুমন দাস, বিজয় ঘোষ, শুভজিত চক্রবর্তী, অভিরাজ দাস, জয়প্রকাশ দাস, মাসুম আহমেদ সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top