News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আসাম রাইফেল ময়দানে ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন
Image

আসাম রাইফেল ময়দানে ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন

আগরতলা, ১৫ আগস্ট: সারা দেশের সাথে রাজ্যেও উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ৭৭তম স্বাধীনতা দিবস।এদিন সরকারিভাবে মূল অনুষ্ঠানটি আগরতলা আসাম রাইফেলস ময়দানে পালিত হয়েছে। সেখানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা।পাশাপাশি ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে আজ সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা আসাম রাইফেলস ময়দানে ৭৭তম স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে‌ জাতীয় পতাকা উত্তোলন করে কর্তব্য পালনের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার, পদক এবং শংসাপত্র তুলে দিয়েছেন।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, সামগ্রিক বিকাশের ধারাকে এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জীর ভাবনাকে সামনে রেখে দৃঢ় সংকল্প নিয়ে কাজ‌ করছে বর্তমান রাজ্য সরকার।

সাথে তিনি যোগ করেন, জনজাতি কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য, মহিলা ক্ষমতায়ন,‌ কৃষি, শিল্প, পরিকাঠামো এবং অন্যান্য ক্ষেত্রগুলিতে অগ্রগতি সুনিশ্চিত করে উন্নত ত্রিপুরা সমৃদ্ধ ত্রিপুরা গড়তে নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে বর্তমান সরকার।

৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে আজ সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top