News Flash

  • Home
  • খেলা
  • পুলিসকে নকআউট করে রাখাল শিল্ডের সেমিফাইনালে রামকৃষ্ণ ক্লাব
Image

পুলিসকে নকআউট করে রাখাল শিল্ডের সেমিফাইনালে রামকৃষ্ণ ক্লাব

রামকৃষ্ণ-‌২                                                                                        পুলিস-‌০

(‌থকচোম,নেওরেম)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট।।পুলিসের বিরুদ্ধে জয় পেতে বেগ পেতে হলো রামকৃষ্ণ ক্লাবকে। গোলগুলি যদি পুলিসের রক্ষনভাগের ফুটবলারদের ভুলে না হতো তাহলে জয় অধরা থেকে যেতে পারতো রামকৃষ্ণ ক্লাবের। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত রাখাল শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতায়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে ম্যাচের ৩৫ মিনিটে রামকৃষ্ণ ক্লাবের গোলরক্ষক থাকচোম জনসন সিং এর নেওয়া লম্বা শট পুলিসের রক্ষণভাগের ফুটবলার অনুপ এম এল হেড দিয়ে ব্যাকপাস করে দলের গোলরক্ষক রণেশ দেববর্মাকে। কিন্তু গোলরক্ষক বলটি ধরতে পারেনি। ১-‌০ তে এগিয়ে যায় রামকৃষ্ণ। প্রথমার্ধে ব্যবধান অপরিবর্তিত ছিলো। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে উঠেন পুলিসের ফুটবলাররা। এরই মধ্যে ৭৫ মিনিটে একটি নিরীহ আক্রমণ থেকে বিপক্ষের বক্সে বল পেয়ে রামকৃষ্ণ ক্লাবের নেওরেম সিং-‌এর ডান পায়ে জোড়ালো যে পাঞ্চ পুলিসের রক্ষণভাগের ফুটবলার অমিত দেববর্মা-‌র পায়ে লেগে জালে জড়িয়ে যায়। ব্যবধান বাড়ে ২-‌০। শেষ পর্যন্ত ব্যবধান অপরিবর্তিত রেখে জয়ে তুলে নিয়ে আসরের সেমিফাইনালে উঠলো রামকৃষ্ণ ক্লাব। ১৮ আগস্ট আসরের দ্বিতীয় সেমিফাইনালে রামকৃষ্ণ ক্লাব মুখোমুখি হবে ১৬ আগস্ট লালবাহাদুর এবং ফরোয়ার্ড ম্যাচের বিজয়ী দলের বিরুদ্ধে। এদিন ম্যাচ পরিচালনা করেন তাপস দেবনাথ। এদিকে খেলা শেষে জয় পেয়েও খুশি নন রামকৃষ্ণ ক্লাবের কোচ কৌশিক রায়:‌”মাঝমাঠের ফুটবলাররা ভালো খেললেও রক্ষণভাগ ছিলো আগোছালো। গোটা দলকে নিয়ে আরও অনুশীলন করতে হবে। তবে বিশ্বাস করি সেমিফাইনালে ছেলেরা আরও ভালো খেলবে”। ‌শক্তি বাড়াতে পুলিস দলে নেওয়া হয়েছিলো মণীন্দ্র রিয়াংকে। তাতেও সফলতা আসলো না। হতাশ কোচ সন্দীপ দাস বলেন,”রক্ষণভাগের ফুটবলারদের ভুলে এভাবে ছিটকে যেতে হবে আমাজদের ভাবতেই পারিনি। ওই একটি বিভাগ ছাড়া গোটা দলই ভালো খেলার চেষ্টা করেছে”। ‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top