News Flash

  • Home
  • দেশ
  • নাগরাকাটায় জলঢাকা নদী থেকে উদ্ধার ব্যক্তির দেহ
Image

নাগরাকাটায় জলঢাকা নদী থেকে উদ্ধার ব্যক্তির দেহ

নাগরাকাটা, ১২ আগস্ট (হি. স.) : জলপাইগুড়ির খয়েরবাড়ি লাগোয়া মডেল স্কুলের পশ্চিমে প্রবাহিত জলঢাকা নদী থেকে উদ্ধার হল এক ব্যক্তির দেহ। শনিবার দুপুরে নদীতে দেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। তাঁরা পুলিশকে খবর দেন। পরে দেহটিকে নদী থেকে উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম সাউ সাঁওতাল। ষাটোর্দ্ধ ওই ব্যক্তির বাড়ি সুখানি বস্তি এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সাউ প্রতিদিনই নদী পেরিয়ে গোরু চড়াতে যেতেন। এদিনও গিয়েছিলেন। সেসময়ই কোনও কারণে তিনি নদীতে ভেসে যান বলে মনে করা হচ্ছে। সুখানি এলাকা থেকে ভাসতে ভাসতে দেহটি খয়েরবাড়িতে পৌঁছোলে সেখানকার বাসিন্দাদের নজরে আসে। তাঁরা পুলিশকে খবর দেন। পরে দেহটি নদী থেকে উদ্ধার করা হয়। নাগরাকাটা থানার পুলিশ জানিয়েছে, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

Releated Posts

আইজিআই বিমানবন্দরে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল সিআইএসএফ, উদ্ধার ১.২১ কেজি সোনা ও প্রায় ২ লক্ষ টাকা নগদ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর টার্মিনাল-১-এ সোনা পাচারের একটি বড় চেষ্টা ভেস্তে দিল কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 17, 2026

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 16, 2026

২০২৭ বিধানসভা ভোটের আগে ওবিসি ভোটব্যাঙ্কে জোর বিএসপির, ২০০৭ সালের সামাজিক সমীকরণ ফেরানোর ডাক মায়াবতীর

লখনউ, ১৬ জুন (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top