News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উপ নির্বাচনে একজোট  তিপ্রা মথা, কংগ্রেস ও সিপিআইএম
Image

উপ নির্বাচনে একজোট  তিপ্রা মথা, কংগ্রেস ও সিপিআইএম

আগরতলা, ১২ আগস্ট : উপ নির্বাচনে বিজেপির বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে চলেছে ত্রিপুরার বিরোধী রাজনৈতিক দলগুলি। শনিবার  বৈঠকে বসে ত্রিপুরার প্রধান বিরোধী দল তিপ্রা মথা, সিপিআইএম এবং কংগ্রেস দল। সেই বৈঠকেই সিদ্ধান্ত হয় এবারের উপ নির্বাচনে এক জোট হয়ে লড়াই করবে তিপ্রা মথা, কংগ্রেস ও সিপিআইএম।

এদিনের বৈঠক থেকে তিনটি দল মিলে ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। বৈঠক শেষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি আশীষ কুমার সাহা জানিয়েছেন, রাজ্যের প্রধান বিরোধী দল তিপ্রা মথা এবং কংগ্রেস ও সিপিআইএম এদিন একসঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে আগামী উপনির্বাচনে বিজেপির বিরুদ্ধে একসঙ্গে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে এখনো কোন কেন্দ্রে কে লড়াই করবে সেটি স্পষ্ট নয়। বিধানসভা কেন্দ্রগুলির দলীয় নেতৃত্বদের সঙ্গে আলাপচারিতার পরেই খুব শীঘ্রই প্রার্থীদের নাম ঘোষণা হতে চলেছে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন তিপ্রা মথা থেকে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, ছিলেন কংগ্রেসের রাজ্য সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, ছিলেন সিপিআইএম নেতা জিতেন্দ্র চৌধুরী, মানিক দেব, রতন সাহা, কংগ্রেস বিধায়ক  গোপাল রায়। তবে বিরোধী দলগুলির এক জোটে উপ নির্বাচন লড়াইয়ের সিদ্ধান্তে বিজেপিকে কিছুটা অস্বস্তিতে ফেলবে বলে আশঙ্কা রাজনৈতিক মহলে।

উল্লেখ্য , আগামী 5 সেপ্টেম্বর ত্রিপুরার দুটি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। ধনপুর এবং বক্সনগর কেন্দ্রে এই উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 2023 সালের বিধানসভা নির্বাচনে ধনপুর কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী প্রতিমা ভৌমিক জয় লাভ করলেও নির্বাচনের পরেই তিনি ইস্তফা দিয়েছেন। অন্যদিকে বক্সনগর কেন্দ্রের বিধায়ক শামসুল হক কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। যার ফলে দুটি কেন্দ্রই বিধায়ক শূন্য হয়ে পড়েছে। তাই ভারতের নির্বাচন কমিশনের তরফে রাজ্যের এই দুটি কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করা হয়েছে।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top