News Flash

  • Home
  • প্রধান খবর
  • মমতার বিধানসভা কেন্দ্রে দুর্গাপুজো উদ্বোধনে আসতে চান শাহ
Image

মমতার বিধানসভা কেন্দ্রে দুর্গাপুজো উদ্বোধনে আসতে চান শাহ

কলকাতা, ১২ আগস্ট (হি. স.) : পুজোর কয়েক মাস পরেই দেশে লোকসভা ভোটের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে যাবে। তার আগে বাঙালির ‘সেরা’ পার্বণটিকে প্রত্যাশিত ভাবেই জনসংযোগের কাজে ব্যবহার করতে চান শাহ।

সূত্রের খবর, ওই সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে পশ্চিমবঙ্গ বিজেপির পর্যবেক্ষক সুনীল বনসলের। সেই আলোচনার পরেই গত সোমবার রাজ্য নেতৃত্বের একাংশের সঙ্গে বৈঠকে বসেছিলেন বনসল। সেখানে বিধানসভা এলাকাভিত্তিক দুর্গাপুজোর নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, যাতে প্রতিটি বিধানসভায় অন্ততপক্ষে একটি করে দুর্গাপুজোর আয়োজন করা যায়।

পাশাপাশি, বিজেপির মণ্ডলভিত্তিক ছোট ছোট ক্লাব সংগঠনগুলির দুর্গাপুজোয় দলের নেতা-কর্মীদের যুক্ত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে ওই সব পুজোয় দলের তরফে আর্থিক সহায়তা দেওয়ার কথাও বলা হয়েছে। সেই বৈঠকেই বনসল নেতাদের জানিয়েছেন, ভবানীপুরে পুজোর উদ্বোধনে আসতে চান স্বরাষ্ট্রমন্ত্রী। তাই ভবানীপুর এলাকায় দুর্গাপুজোর আয়োজনের জন্য দলকে বিশেষ ভাবে উদ্যোগী হতে হবে। প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ এর আগেও কলকাতায় দুর্গাপুজোর উদ্বোধনে সামিল হয়েছিলেন। ২০১৯ সালের লোকসভা ভোটের পর তিনি বিধাননগরে একটি পুজোর উদ্বোধন করেছিলেন।

Releated Posts

‘রাহুল গান্ধীর মুখোশ খুলে গিয়েছে’: কংগ্রেস সদর দফতরের বাইরে মুসলিম মহিলাদের বিক্ষোভে বিজেপি

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): কংগ্রেস সদর দফতরের বাইরে একদল মুসলিম মহিলা বিক্ষোভ দেখানোর পর লোকসভায় বিরোধী দলনেতা রাহুল…

ByByNews Desk Aug 27, 2026

‘পদ্ম পুরস্কার পরিবার বা পরিচিতদের জন্য নয়’: অমিত শাহ

আমরেলি, ২৭ আগস্ট (আইএএনএস): পদ্ম পুরস্কার কোনও পরিবার, আত্মীয়স্বজন বা পরিচিতদের জন্য নয়, বরং নিঃস্বার্থভাবে মানুষের সেবায় জীবন…

ByByNews Desk Aug 27, 2026

‘ফৌজা সিংয়ের জীবন খেলাধুলার প্রতি ভালোবাসার উদাহরণ’: প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): দেশের মানুষের জীবনে খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব তুলে ধরে প্রবীণ ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিংয়ের…

ByByNews Desk Aug 27, 2026

জাপান সফরে বৃহত্তর বিনিয়োগ ও শক্তিশালী শিল্প অংশীদারিত্বের আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): জাপান সফরে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দুই দেশের মধ্যে আরও বেশি বিনিয়োগ,…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top