News Flash

  • Home
  • দেশ
  • উত্তরাখণ্ড ভূমিধস : গৌরীকুণ্ডে উদ্ধার ৭টি দেহ, তল্লাশি অভিযান জারি
Image

উত্তরাখণ্ড ভূমিধস : গৌরীকুণ্ডে উদ্ধার ৭টি দেহ, তল্লাশি অভিযান জারি

রুদ্রপ্রয়াগ, ১২ আগস্ট (হি.স.): উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার গৌরীকুণ্ডে ভূমিধস কবলিত এলাকা থেকে আরও দু’টি দেহ উদ্ধার করল প্রশাসন। সবমিলিয়ে মোট দেহ উদ্ধারের সংখ্যা বেড়ে হল ৭। প্রবল বৃষ্টির জেরে গত ৩-৪ আগস্টের মধ্যবর্তী রাতে রুদ্রপ্রয়াগ জেলার গৌরীকুণ্ডে ভূমিধসের ঘটনা ঘটে। তলিয়ে যায় তিনটি দোকান, যে দোকানগুলি মন্দাকিনী নদী থেকে মাত্র ৫০ মিটার ওপরেই ছিল। পরবর্তী দিনই উদ্ধার হয়েছিল ৫টি দেহ, আর শনিবার উদ্ধার হয়েছে আরও দু’টি দেহ। উদ্ধারকাজ এখনও জারি রয়েছে বলে জানিয়েছে পুলিশ ও প্রশাসন।

অন্যদিকে, শনিবার সকালে রুদ্রপ্রয়াগ জেলাতেই রাস্তা থেকে ধ্বংসাবশেষ সরানোর সময়, ধ্বংসাবশেষের নীচে একটি গাড়ি খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া যায়। সেখানে পাঁচটি দেহ উদ্ধার হয়েছে। রুদ্রপ্রয়াগ জেলার চৌকি ফাটার অন্তর্গত তারসালির ঘটনা। মৃতদের মধ্যে একজন গুজরাটের বাসিন্দা। তাঁরা কেদারনাথ যাচ্ছিলেন, সেই সময় গত বৃস্পতিবার সন্ধ্যায় মর্মান্তিক ঘটনাটি ঘটে।

Releated Posts

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top