News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় প্রদেশ কংগ্রেস
Image

আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় প্রদেশ কংগ্রেস

আগরতলা ,১১ আগস্ট : আদিবাসী দিবস কে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এরই অঙ্গ হিসেবে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহার নেতৃত্বে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বরা আদিবাসী গৌরব মহাসভা দিবসকে সামনে রেখে আদিবাসী জনগোষ্ঠীর অর্থনৈতিক, রাজনৈতিক ও  সামাজিক এই তিনটি বিষয় নিয়ে আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় করেন। এদিনের এই সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন কংগ্রেস নেতৃত্বরা।   কিভাবে আদিবাসী জনগোষ্ঠীকে আরো শক্তিশালী করা যায় সেই বিষয়েও এদিন আলোচনা হয়। মতবিনিময় এর পর আদিবাসী নেতা প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মার বাড়িতে দুপুরের ভোজন করেন নেতৃত্বরা। উপস্থিত ছিলেন সর্বভারতীয় কংগ্রেস সম্পাদিকা জারিতা লাইতফ্লাং, বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন সভাপতি দীবাচন্দ্র রাঙ্খল, আদিবাসী নেতা শব্দ কুমার জমাতিয়া, আদিবাসী কংগ্রেস সেলের চেয়ারম্যান স্যামসং দেববর্মা, এসসি সেলের চেয়ারম্যান নিরঞ্জন দাস সহ অন্যান্যরা।

Releated Posts

খোয়াইয়ে সুইচ গেটের জলে ডুবে মৃত্যু দুই কলেজ পড়ুয়ার

আগরতলা, ৯ আগস্ট: জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল দুই কলেজ পড়ুয়া যুবকের। রবিবার দুপুরে খোয়াই ধলাবিল এলাকার সুইচ…

ByByReshmi Debnath Aug 9, 2026

রাজ্যের প্রতিটি স্তরের মানুষের কল্যাণ ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সরকার ধারাবাহিকভাবে নানা উন্নয়নমূলক কর্মসূচি রূপায়ণ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট:বর্তমান রাজ্য সরকার জনকল্যাণমুখী সরকার। রাজ্যের প্রতিটি স্তরের মানুষের কল্যাণ ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে…

ByByReshmi Debnath Aug 9, 2026

আদিবাসী জনগোষ্ঠী এবং বনজ সম্পদের মধ্যে এক সুসম্পর্ক রয়েছে: বন মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট: বিশ্ব আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে আজ সুকান্ত একাডেমীতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।…

ByByReshmi Debnath Aug 9, 2026

রক্তদানের মতো মানবিক কাজে আরো বেশি করে এগিয়ে আসতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ আগস্ট: রক্তদান মানবতার প্রতি এক অনন্য অঙ্গীকার। এই ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা, দায়বদ্ধতা ও সেবার…

ByByReshmi Debnath Aug 9, 2026
Scroll to Top