News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর ২০১৯ সালের এক খুনের আসামীকে  যাবজ্জীবন  কারাদণ্ডে দণ্ডিত করল আদালত।
Image

ধর্মনগর ২০১৯ সালের এক খুনের আসামীকে  যাবজ্জীবন  কারাদণ্ডে দণ্ডিত করল আদালত।

আগরতলা ,১১ আগস্ট :  শুক্রবার  এই সাজার আদেশ জারি করেন সেশন জাজ অংশুমান দেববর্মা।

ধর্মনগরের হাফলং গ্রামে ২০১৯ সালে লক্ষ্মী মুন্ডা নামে এক মহিলাকে ঘরের ভেতর খুন করেছিল সঞ্জয় মন্ডা নামে এক ব্যক্তি। সেই  সময় এলাকাবাসী মহিলার রক্তাক্ত মৃতদেহ দেখে পুলিশের খবর দেয়। ধর্মনগর পুলিশ এই ব্যাপারে একটি খুনের মামলা নিয়ে তদন্ত শুরু করে এবং সঞ্জয় মুন্ডাকে গ্রেফতার করে। দীর্ঘ শুনানির পর শুক্রবার ছিল মামলাটির চূড়ান্ত রায় ঘোষণার দিন। ২৮ জন সাক্ষীর সাক্ষ্য  দান  শেষে জেলা সেশন জাজ অংশুমান দেববর্মা এই সাজা শোনান। শুক্রবার আসামি সঞ্জয় মুন্ডা কে যাবজ্জীবন  কারাদন্ডে দণ্ডিত করেন। পাশাপাশি  ৫০০০ টাকা জরিমানার রায় দেন আদালত। আর তা অনাদায়ে আরো ছয় মাসের অতিরিক্ত কারাদণ্ডের আদেশ জারি করেন সেশন জজকোর্ট।

Releated Posts

খোয়াইয়ে সুইচ গেটের জলে ডুবে মৃত্যু দুই কলেজ পড়ুয়ার

আগরতলা, ৯ আগস্ট: জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল দুই কলেজ পড়ুয়া যুবকের। রবিবার দুপুরে খোয়াই ধলাবিল এলাকার সুইচ…

ByByReshmi Debnath Aug 9, 2026

রাজ্যের প্রতিটি স্তরের মানুষের কল্যাণ ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সরকার ধারাবাহিকভাবে নানা উন্নয়নমূলক কর্মসূচি রূপায়ণ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট:বর্তমান রাজ্য সরকার জনকল্যাণমুখী সরকার। রাজ্যের প্রতিটি স্তরের মানুষের কল্যাণ ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে…

ByByReshmi Debnath Aug 9, 2026

আদিবাসী জনগোষ্ঠী এবং বনজ সম্পদের মধ্যে এক সুসম্পর্ক রয়েছে: বন মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট: বিশ্ব আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে আজ সুকান্ত একাডেমীতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।…

ByByReshmi Debnath Aug 9, 2026

রক্তদানের মতো মানবিক কাজে আরো বেশি করে এগিয়ে আসতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ আগস্ট: রক্তদান মানবতার প্রতি এক অনন্য অঙ্গীকার। এই ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা, দায়বদ্ধতা ও সেবার…

ByByReshmi Debnath Aug 9, 2026
Scroll to Top