News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বহিরাজ্যে যাওয়ার জন্য বিভিন্ন রুটে চালু হচ্ছে একাধিক ট্রেন
Image

বহিরাজ্যে যাওয়ার জন্য বিভিন্ন রুটে চালু হচ্ছে একাধিক ট্রেন

আগরতলা ,১১ আগস্ট : বহিরাজ্যে যাওয়ার জন্য আরও বেশ কয়েকটি ট্রেন চালু হতে চলেছে ত্রিপুরা থেকে। শুক্রবার কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে এমনই জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। রাজ্য থেকে , দেওঘর, গৌহাটি এবং বৃন্দাবন ও পুরী যাওয়ার জন্য ট্রেন চালু করার বিষয়ে শুক্রবার কেন্দ্রীয় রেল মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন প্রতিমা ভৌমিক।

এদিনের সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ত্রিপুরা থেকে একটি ট্রেন দেওঘর যায় সপ্তাহে। যার ফলে যারা দেওঘরে যান রাজ্য থেকে তাদেরকে এক সপ্তাহ অপেক্ষা করতে হয় ফিরে আসার জন্য। তাই এদিনের সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী আরও একটি ট্রেন দেওঘর পর্যন্ত চালু করার প্রস্তাব রাখেন। সেই প্রস্তাবে সায় দিয়েছেন রেল মন্ত্রী। অতিদ্রুত রাজ্য থেকে আরও একটি ট্রেন দেওঘরের উদ্দেশ্যে চালু করা হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও এদিন প্রতিমা ভৌমিক বৃন্দাবন ও পুরী পর্যন্ত সাপ্তাহে অন্তত একটি ট্রেন চালু করার প্রস্তাব রেখেছেন।

পাশাপাশি আগরতলা থেকে গৌহাটি জাওয়ারজন্য ডেডিকেটেড ট্রেন চলাচল করার জন্যও প্রস্তাব রাখা হয়। সেই প্রস্তাবে সায় দিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। রেলমন্ত্রী তৎক্ষণাৎ আগরতলা গৌহাটি রুটে একটি ডেমো ট্রেন চালানোর জন্য  দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন আধিকারিকদের।

বর্তমানে এই ট্রেনগুলি চালু হলে উপকৃত হবেন সাধারন মানুষ।

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top