News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা গভর্নমেন্ট এমপ্লয়ীজ ফেডারেশনের উদ্যোগে পালিত বনমোহৎসব
Image

ত্রিপুরা গভর্নমেন্ট এমপ্লয়ীজ ফেডারেশনের উদ্যোগে পালিত বনমোহৎসব

আগরতলা ,১১ আগস্ট : ত্রিপুরা গভর্নমেন্ট এমপ্লয়ীজ ফেডারেশন জেকশন গেইটের উদ্যোগে শুক্রবার বনমহোৎসব পালন করা হয়। এইদিন ফেডারেশনের উদ্যোগে ৭৫ টি গাছের চারা রোপণ করা হয়। ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে এই বনমহোৎসব উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এইদিন নিজের হাতে গাছের চারা রোপণ করেন। প্রদেশ বিজেপি সভাপতি জানান দেশের স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশের প্রধানমন্ত্রী কিছু কর্মসূচি ঘোষণা করেছেন। সেই কর্মসূচির অঙ্গ হিসাবে এইদিন কর্মচারীদের উদ্যোগে ৭৫ টি গাছের চারা রোপণ করা হয়েছে। বনমালিপুর বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে এই গাছের চারা গুলি রোপণ করা হয়েছে বলে জানান তিনি।

Releated Posts

বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে সব গ্রামকে স্বনির্ভর করে তোলার জন্য সরকার কাজ করছে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: রাজ্যের প্রতিটি পরিবারকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে সব গ্রামকে…

ByByReshmi Debnath Jul 21, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি, সরব ‘আমরা বাঙালী’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিদর্শক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার বিচারবিভাগীয় তদন্তের…

ByByReshmi Debnath Jul 21, 2026

জাতীয় সড়ক সংস্কারের দাবিতে নবীনছড়ায় অবরোধ, ২-৩ ঘণ্টা যান চলাচল বন্ধের পর প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি, পেঁচারথল, ২০ জুলাই: জাতীয় সড়কের বেহাল দশার প্রতিবাদে উত্তর ত্রিপুরা জেলার পেঁচারথল থানাধীন নবীনছড়া এলাকায় সোমবার…

ByByReshmi Debnath Jul 21, 2026

নারীদের ৩৩ শতাংশ আসন সংরক্ষণ অবিলম্বে কার্যকরের দাবিতে আগরতলায় বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: সংসদ ও বিধানসভায় নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ শর্তহীনভাবে অবিলম্বে কার্যকর করার…

ByByReshmi Debnath Jul 21, 2026
Scroll to Top