ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট।। তারিখটা ৯ই আগস্ট। ঐতিহাসিক দিন। ১৯৪৫ সালে নাগাসাকির পর ২০২৩ সালে এমবিবি স্টেডিয়ামের ক্লাব হাউস টার্গেট। বোমা প্রস্তুত। এখন শুধু বিস্ফোরণের অপেক্ষায়। তবে এই বোমাকে অনেকেই “সাইলেন্ট বম্ব” বলে আখ্যায়িত করছেন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের একাধিক এজেন্ডা নিয়ে ঘোষিত স্পেশাল জেনারেল মিটিং-এর সাইলেন্ট বোমাটা এখন বিস্ফোরণের অপেক্ষায়। অনেকে অপেক্ষমান পুরো বিষয়ের রস আস্বাদনের। নাগাসাকির বোমায় হাজারো লোকের প্রাণহানি ঘটেছিল। এক্ষেত্রে টিসিএ-র এস.জি.এম বোমায় মানব শরীরে আঁচড় কাটার সম্ভাবনা নেই। যা ঘটবে সেটা হলো টিসিএ-র সাদা দেওয়ালে ঐতিহাসিক দাগ কাটার শামিল। গত ১৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত ১৬০ প্রহরে টিসিএ-র ঘটনা প্রবাহ সবারই জানা। ঐতিহাসিক বিজ্ঞপ্তিতে কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সম্পাদককে ব্রাত্য রেখে সচিবের স্বাক্ষরের স্থলে যুগ্ম সচিব-এর স্বাক্ষর, টিসিএ নাট্যানুষ্ঠানের সর্বশেষ সংস্করণ। ২২ গজের বাইরে টেবিল চেয়ারের বৈঠকী ঘরানায় কার গুগলিতে কে কেমন স্কয়ার কাট মারে, তাই এখন দেখার অপেক্ষায়।

ক্রিকেট প্রেমীদের নজর আজ টিসিএ-র এস.জি.এম-এর দিকে
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















