News Flash

  • Home
  • বিদেশ
  • রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৮, আহত আরও ৩১ জন
Image

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৮, আহত আরও ৩১ জন

কিয়েভ, ৮ আগস্ট (হি.স.) : পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে আবাসিক ভবনে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় অন্তত আটজন নিহত ও ৩১ জন আহত হয়েছেন।

দোনেৎস্কের পোকরভস্ক শহরে এই হামলা চালানো হয় বলে মঙ্গলবার জানা গেছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষের প্রকাশিত ভিডিও এবং ছবিতে দেখা গেছে, হামলায় দুটি উঁচু আবাসিক ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে। ভবনের ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধার করা হচ্ছে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছেছে।

দোনেৎস্কের আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেঙ্কো জানিয়েছেন, হামলায় আটজন নিহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজন বেসামরিক নাগরিক, দুজন উদ্ধারকর্মী ও একজন সেনা সদস্য রয়েছেন। কিরিলেঙ্কো আরও বলেন, হামলায় একটি হোটেল, আবাসিক ভবন ও অন্যান্য বেসামরিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো এর আগে বলেছিলেন, প্রথম হামলায় চার বেসামরিক লোক মারা গেছেন। পরে দ্বিতীয় হামলায় একজন জরুরি কর্মকর্তা নিহত হন।

ক্লাইমেনকো বলেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলমান। এছাড়া আহতদের মধ্যে ইউক্রেনের নিরাপত্তা পরিষেবার দশ সদস্য রয়েছেন। বাকিরা বেসামরিক নাগরিক।

Releated Posts

শিক্ষায় দুর্বল ফল, অর্থাভাব ও রাজনীতিকরণ: শিশুদের জন্য ব্যর্থ হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা

ঢাকা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): সক্ষমতা ও চরিত্র গঠনের হাতিয়ার হিসেবে শিক্ষাকে কার্যকরভাবে কাজে লাগাতে বাংলাদেশ অনেকটাই ব্যর্থ হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

নিরাপত্তা পরিষদে ভারতের ২০২৮-২৯ মেয়াদের প্রার্থিতায় শান্তিরক্ষা অগ্রাধিকার: পি হরিশ

রাষ্ট্রসংঘ, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৮-২৯ মেয়াদে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের জন্য ভারতের প্রার্থিতায় শান্তিরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top