News Flash

  • Home
  • দেশ
  • চাকরির দাবিতে আন্দোলন, হাজরায় আটক চাকরিপ্রার্থীরা
Image

চাকরির দাবিতে আন্দোলন, হাজরায় আটক চাকরিপ্রার্থীরা

কলকাতা, ৮ আগস্ট (হি. স.) : নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তাল রাজ্য। অন্যদিকে চাকরির দাবিতে পথে প্রার্থীরা। ফের চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল কলকাতা। মঙ্গলবার সকালে হাজরা মোড়ে বিক্ষোভ দেখান এসএলএসটি চাকরিপ্রার্থীরা। ডায়মন্ড হারবার রোডেও প্রতীকী মৃতদেহ নিয়ে পথে চাকরি প্রার্থীরা। উত্তাল এলাকা।

দীর্ঘদিন ধরে নিজেদের দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা। কিন্তু লাভ হয়নি। মঙ্গলবার দুপুরে হাজরা মোড়ে বিক্ষোভে বসেন এসএলএসটি চাকরি প্রার্থীরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে যায় পুলিশ বাহিনী। বিক্ষুদ্ধদের হঠানোর চেষ্টা করে পুলিশ। এরপরই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে চাকরিপ্রার্থীরা। ধস্তাধস্তিও হয়। অবশেষে চাকরিপ্রার্থীদের আটক করে পুলিশ।

ডায়মন্ড হারবারেও চাকরির দাবিতে পথে প্রার্থীরা। হাতে প্ল্যাকার্ড ও প্রতীকী দেহ নিয়ে বিক্ষোভ দেখান তারা। নিয়োগের দাবির পাশাপাশি সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। প্রসঙ্গত, গত কয়েকদিন আগে কিড স্ট্রিটে এমএলএ হস্টেলের সামনে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। তার ঠিক পরের দিন কালীঘাট অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন অভিযান করার পরিকল্পনা করছিলেন চাকরিপ্রার্থীরা। মাঝপথেই তাঁদের আটকে দেয় পুলিশ। এরপরই যতীন দাস পার্ক মেট্রো স্টেশন ঢুকে পড়েন জনা তিরিশেক বিক্ষোভকারী। হাতে পোস্টার, নিয়োগের দাবিতে স্লোগান তোলেন তাঁরা। আন্দোলনকারীদের হাতের পোস্টারে লেখা ছিল, ‘চাকরি চাই, ভাত চাই।’

Releated Posts

হাইওয়ে প্রকল্পের ১৮৭ কোটি টাকা তছরুপের অভিযোগ, রিলায়েন্স ইনফ্রার বিরুদ্ধে মামলা ইডির

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): হাইওয়ে প্রকল্পের জন্য বরাদ্দ প্রায় ১৮৭ কোটি টাকা অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগে অনিল আম্বানি…

ByByNews Desk Aug 9, 2026

বাংলায় মানবপাচারের চেষ্টা রুখল এসএসবি, উদ্ধার নাবালিকা

কলকাতা, ৯ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে ভারত-নেপাল সীমান্ত দিয়ে মানবপাচারের চেষ্টা রুখে দিল সশস্ত্র সীমা বল (এসএসবি)। অভিযানে ১৭…

ByByNews Desk Aug 9, 2026

স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে দেশজুড়ে ‘তিরঙ্গা যাত্রা’ বিজেপির

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপনের আগে রবিবার দেশের বিভিন্ন রাজ্যে ‘তিরঙ্গা যাত্রা’ শুরু করল ভারতীয়…

ByByNews Desk Aug 9, 2026

নিট বিতর্কে জেন জি-কে কিছু মানুষ বিভ্রান্ত করার চেষ্টা করেছিল: ধর্মেন্দ্র প্রধান

ভুবনেশ্বর, ৯ আগস্ট (আইএএনএস): নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনের সময় কিছু মানুষ দেশের জেন জি প্রজন্মকে বিভ্রান্ত করার…

ByByNews Desk Aug 9, 2026

ঝাড়খণ্ডে পরীক্ষা নিয়ে ছাত্র আন্দোলন ১৬ দিনে, সরকারের বিরুদ্ধে ‘ফাঁকা প্রতিশ্রুতি’র অভিযোগ

রাঁচি, ৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের রাঁচিতে ছাত্রদের আন্দোলন রবিবার ১৬ দিনে পড়ল। তবে আন্দোলন প্রত্যাহারের কোনও লক্ষণ নেই।…

ByByNews Desk Aug 9, 2026

গাজিয়াবাদে ২১ কেজি গাঁজা-সহ তিন মাদক পাচারকারী গ্রেফতার

গাজিয়াবাদ, ৯ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের গাজিয়াবাদে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ…

ByByNews Desk Aug 9, 2026

নাগপুর রেলস্টেশনে ৩ কোটি টাকার সোনা বাজেয়াপ্ত, গ্রেফতার এক

নাগপুর, ৯ আগস্ট (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখে মহারাষ্ট্রের নাগপুর রেলস্টেশন থেকে এক ট্রেনযাত্রীর কাছ…

ByByNews Desk Aug 9, 2026

ওনাম স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভে কেরলে ২,৩৩২ মামলা, গ্রেফতার ৭১৫

তিরুবনন্তপুরম, ৮ আগস্ট (আইএএনএস): ওনাম উৎসবের আগে কেরলে অবৈধ মদ, স্পিরিট, মাদক এবং তামাকজাত পণ্যের বিরুদ্ধে অভিযান আরও…

ByByNews Desk Aug 8, 2026

সরকার দাবিগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে, তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ঝাড়খণ্ডের পড়ুয়া প্রতিনিধি দল

রাঁচি, ৮ আগস্ট (আইএএনএস): জেএমএম-নেতৃত্বাধীন ঝাড়খণ্ড সরকারের সঙ্গে জেপিএসসি-জেএসএসসি অ্যাসপির্যান্ট ন্যায় মঞ্চের পড়ুয়াদের দ্বিতীয় দফার বৈঠকের পর প্রতিনিধি…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top