News Flash

  • Home
  • প্রধান খবর
  • চোখের চিকিৎসার জন্য স্টেরয়েড ব্যবহার ঝুঁকিপূর্ণ হতে পারে, সতর্ক করলেন এইমস-এর চিকিৎসক
Image

চোখের চিকিৎসার জন্য স্টেরয়েড ব্যবহার ঝুঁকিপূর্ণ হতে পারে, সতর্ক করলেন এইমস-এর চিকিৎসক

নয়াদিল্লি, ৮ আগস্ট (হি.স.): দিল্লি-সহ উত্তর ভারত এবং দেশের বিভিন্ন রাজ্যে কনজেক্টিভাইটিস (চোখের ফ্লু) সংক্রমণের ঘটনা উপর্যুপরি বাড়ছে। এই পরিস্থিতিতে চোখের চিকিৎসার জন্য স্টেরয়েড ব্যবহার ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্ক করলেন দিল্লি এইমস-এর বিশিষ্ট চিকিৎসক। ডাঃ রাজেন্দ্র প্রসাদ চক্ষুবিদ্যা কেন্দ্রের প্রধান ডাঃ জেএস তিতিয়াল বলেছেন, স্টেরয়েডযুক্ত চোখের ড্রপ ব্যবহার করলে দুই সপ্তাহ পর কর্নিয়ায় দাগ ও চোখের ওপর চাপ বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে।

তিনি যোগ করেছেন, এইমস নিজস্ব চিকিৎসা প্রোটোকলে স্টেরয়েড অন্তর্ভুক্ত করেনি। এটি রোগীদের তখনই দেওয়া উচিত যখন ভীষণ প্রয়োজন। ডাঃ জেএস তিতিয়াল বলেন, স্টেরয়েড দিলে রোগীরা দ্রুত আরাম পেলেও, পরবর্তীতে চোখের ক্ষতি ও জ্যোতি দুর্বল হওয়ার আশঙ্কা থাকে। অ্যান্টিবায়োটিকের ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, এটিও সঠিকভাবে ব্যবহার করা উচিত। একই পরিবারে বেশি সদস্য আক্রান্ত হলে একই চোখের ড্রপ না লাগাতে পরামর্শ দিয়েছেন ডাঃ জেএস তিতিয়াল।

Releated Posts

মধ্যপ্রদেশে শিক্ষা ব্যবস্থা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরব রাহুল গান্ধী

ইন্দোর, ১৯ সেপ্টেম্বর(আইএএনএস) : শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পদ্ধতি এবং যুব সমাজকে ঘিরে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করলেন লোকসভার…

ByBySandeep Biswas Sep 19, 2026

রূপান্তরমূলক পর্বে ভারত, ২০ বছরে জিডিপি ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে: অজিত ডোভাল

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী দুই দশকে ভারতের অর্থনীতির দ্রুত সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা…

ByByNews Desk Sep 19, 2026

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top