News Flash

  • Home
  • খেলা
  • আমেরিকার ক্রিকেটকে জনপ্রিয় করতে ক্রিকেট একাডেমি করছেন রোহিত শর্মা
Image

আমেরিকার ক্রিকেটকে জনপ্রিয় করতে ক্রিকেট একাডেমি করছেন রোহিত শর্মা

মুম্বাই, ৬ আগস্ট (হি.স.): ভারত অধিনায়ক রোহিত শর্মা আমেরিকাতে ক্রিকেট একাডেমি তৈরি করছেন। সিঙ্গাপুর এবং জাপানে রোহিতের রয়েছে

‘ক্রিকিংডম’ নামে দুটো একাডেমি। এ বার জাপান ও সিঙ্গাপুরের পর আমেরিকাতেও তৈরি হচ্ছে রোহিতের ‘ক্রিকিংডম’ ক্রিকেট একাডেমি। ওয়েস্ট ইন্ডিজএ টি-টোয়েন্টি সিরিজে রোহিত নেই। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর রয়েছে এশিয়া কাপ। আর এর ফাঁকে রোহিত গিয়েছিলেন আমেরিকায়। সেখানে তাঁর ক্রিকেট একাডেমি তৈরি হবে। তার জন্যই গিয়েছিলেন এক অনুষ্ঠানে যোগ দিতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গেছে আমেরিকার মানুষজন রোহিতকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন।

সম্প্রতি আমেরিকায় প্রথম বারের মতো যে ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ আয়োজিত হয়েছিল সেই টুর্নামেন্টে প্রথম খেতাব জিতেছে মুম্বই ইন্ডিয়ান্সের ফ্র্যাঞ্চাইজি এমআই নিউ ইয়র্ক। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের আগে সে দেশে ক্রিকেটকে জনপ্রিয় করে তোলার উদ্যোগ নিলেন রোহিত শর্মা।অবশ্যই পাশে থাকছে এমএলসি।

আমেরিকায় রোহিত তাঁর ক্রিকেট অ্যাকাডেমি তৈরি করার জন্য যে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সেখানে জানিয়েছেন, ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ আমেরিকায় অনুষ্ঠিত হবে। তাই সেখানে এই ক্রিকেট একাডেমি তৈরি করে আমেরিকার

ক্রিকেটকে জনপ্রিয় করে তুলতে চান।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top