News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় জুনিয়র ব্যাডমিন্টনের জন্য রাজ্য দল গঠনের ট্রায়াল ১২ই
Image

জাতীয় জুনিয়র ব্যাডমিন্টনের জন্য রাজ্য দল গঠনের ট্রায়াল ১২ই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট।।আগামী ৭ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত , ব্যাঙ্গালোরে জাতীয় জুনিয়র (অনূর্দ্ধ ১৯ বছর) ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ত্রিপুরা ব্যাডমিন্টন দল অংশ গ্রহণ করবে। এই উপলক্ষ্যে রাজ্য দল গঠন করার জন্য আগামী ১২ই আগস্ট স্থানীয় ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবে সকাল এগারোটায় একটি দল নির্বাচনী শিবিরের আয়োজন করা হয়েছে। যাঁরা জাতীয় জুনিয়র ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক তাঁদের অনুরোধ করা হচ্ছে আগামী ১২ই আগস্ট, সকাল ১১ টায় আগরতলাস্থিত ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবে কোচ পি কে সাহা এবং শ্রীমতী অনুভা পাল চৌধুরী র কাছে রিপোর্ট করার জন্য। এই নির্বাচনী শিবিরে যোগ দেওয়ার জন্য কোনো টি এ এবং ডি এ দেওয়া হবে না। জেলার প্রতিযোগীদের এই শিবিরে যোগ দিতে নিজ নিজ জেলা অ্যাসোসিয়েশনের প্যাডে সচিবের স্বাক্ষরিত আদেশ পত্র সাথে করে নিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। সংস্থার সচিব সঞ্জীব কুমার সাহা এক বিবৃতিতে এখবর জানিয়েছেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top