News Flash

Image

মণিপুরে গুলিতে পুলিশকর্মী সহ ২জন নিহত, আহত ১

ইম্ফল, ৪ আগস্ট (হি.স.): মণিপুরে হিংসা থামার নামই নিচ্ছে না। বৃহস্পতিবারও বেশ কয়েকটি জায়গায় গুলি চলে। গুলি চলার ফলে এক পুলিশকর্মী সহ দুজনের মৃত্যু হয়েছে। কয়েকজন মানুষ আহত হন। শুক্রবার, পুলিশের এক আধিকারিক জানান, বৃহস্পতিবার ইম্ফলের পশ্চিম এলাকায় গুলি চলে। এই ঘটনায় মাথায় গুলি লেগে এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছে।

কাউতরুক, হারোথেল ও সেনজাম চিরাং এলাকায় দুর্বৃত্ত ও নিরাপত্তা কর্মীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। গুলিতে নিরাপত্তারক্ষী সহ দুজন আহত হয়েছেন। এরই মধ্যে পাশের পাহাড়ি এলাকায় গোলা-গুলির কারণে আরও এক নাগরিকের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার মণিপুরের বিষ্ণুপুর জেলার কাংওয়াই এবং ফোগাকচাও এলাকায় সংঘর্ষ বাধে। এই ঘটনায় কমপক্ষে আহত হয়েছেন ১৯ জন।
উল্লেখ্য, গত ৩ মে থেকে মণইপুরে একনাগারে হিংসার ঘটনা ঘটছে। সরকার ও প্রশাসন শান্তি ফিরিয়ে আনার জন্য সবরকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Releated Posts

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top