News Flash

Image

মৌনতা ভেঙ্গে যোগদান সভা  কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট৷৷ রাজনৈতিক ময়দানে থাকার জানান দিল কংগ্রেস দল। বেশ কিছু দিন পরে যোগদান সভার আয়োজন কংগ্রেস দলের। বৃহস্পতিবার জোলাইবাড়ি এম এল এ পাড়ায় বিভিন্ন দল ছেড়ে ৫০ পরিবারের মোট ১৫০ জন ভোটার জাতীয় কংগ্রেস দলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা দিয়ে তাদের দলে বরণ করে নিয়েছেন, বিধায়ক সুদীপ রায় বর্মণ এবং প্রদেশ কংগ্রেস দলের সভাপতি আশিস কুমার সাহা।

ভোটের মরসুম শেষ হতেই একপ্রকার কংগ্রেস দলের ভেতরে নানা কোন্দল দেখা দেয়। ইতিমধ্যেই কংগ্রেস দল ছাড়তেও দেখা গেছে অনেককেই। তবে এবার সুদীপ, আশিসের নেতৃত্বে দলকে একপ্রকার চাঙ্গা করতে নেমেছেন নেতৃত্বরা। আগামীদিনে এই যোগদান অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেছেন নেতৃত্বরা। এদিকে উপজাতি সংরক্ষিত আসনে কংগ্রেসের যোগদান ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। 

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top