News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তার নাজেহাল অবস্থা, সংস্কারের দাবিতে পথ অবরোধ 
Image

রাস্তার নাজেহাল অবস্থা, সংস্কারের দাবিতে পথ অবরোধ 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট৷৷ রাজ্যের সবচেয়ে প্রত্যন্ত এলাকার হিসেবে চিহ্নিত গন্ডাছড়া মহকুমার বিস্তীর্ণ অঞ্চল। মহকুমার বিস্তীর্ণ এলাকার রাস্তাঘাট এখনো চলাচলের উপযোগী হয়ে ওঠেনি। ফলে জনদুর্ভোগ নিত্যদিনের বিষয় হয়ে উঠেছে। উপযুক্ত রাস্তাঘাটের অভাবে মানুষজন তাদের উৎপাদিত ফসল সময় মত বাজারজাত ও করতে পারেন না এবং শিক্ষা স্বাস্থ্য সহ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা ওসব এলাকায় যথাযথভাবে পৌঁছে না। রাস্তার বেহাল দশার কারণে নিত্যদিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন এলাকাবাসী। তাই, বৃহস্পতিবার সকালে রাস্তা সংস্কারের দাবিতে গন্ডাছড়া-অমরপুর সড়ক অবরোধ করল কালাঝারি এলাকার অধীন ২৮ টি ভিলেজের স্থানীয় বাসিন্দারা। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, গত ৬ মাস আগে কালাজারি রাস্তা সংস্কার করার কথা ছিল।কিন্তু ৬ মাস অতিক্রান্ত হয়ে গেলেও পূর্ত দপ্তর থেকে রাস্তা সংস্কারের জন্য কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি। যান চলাচল দূরের কথা সামান্য বৃষ্টি হলে রাস্তায় জল জমে পুকুর হয়ে যায়। এর ফলে এলাকাবাসীদের যাতায়াত করতে অসুবিধা হয়। স্থানীয় আধিকারিকদের আশ্বাসে রাস্তা অবরোধ মুক্ত হলেও সমস্যার সমাধান না হলে পুনরায় রাস্তা অবরোধের হুশিয়ারি দিয়েছেন এলাকাবাসীরা। 

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top