News Flash

Image

রাজ্যে তৈরি হচ্ছে ইউনিটি মল 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট৷৷রাজ্যে ইউনিটি মল তৈরী করতে ১৩০ কোটি টাকা খরচ হবে। কেন্দ্রীয় সরকারের আর্থিক সহযোগিতায় খুব শীঘ্রই ইউনিটি মল তৈরী করা হবে। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে একথা বলেছেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা। সাথে তিনি যোগ করেন, ঊনকোটি জেলার সোনামুখি গ্রামে একটি ইন্টিগ্রেটেড বেম্বু পার্ক  গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।এদিন তিনি বলেন, ইউনিটি মল তৈরী হলে দেশে অর্থনৈতিক ক্ষেত্রে অনেকটাই উন্নয়ন হবে। পাশাপাশি রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্হানের সুযোগ সৃষ্টি হবে। সাথে তিনি যোগ করেন, ঊনকোটি জেলার সোনামুখি গ্রামে একটি ইন্টিগ্রেটেড বেম্বু পার্ক প্রকল্পের আওতায় একসাথে ৮টি প্রাথমিক প্রক্রিয়া কেন্দ্র গড়ে তোলা হবে।তাঁর কটাক্ষ, বিগত সরকার রাজ্যের যুবক যুবতীদের আত্মনির্ভর করার লক্ষ্যে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। কিন্তু বর্তমান সরকার যুবক যুবতীদের আত্মনির্ভর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

Releated Posts

স্ত্রী হত্যা মামলায় অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড, খোয়াই আদালতের গুরুত্বপূর্ণ রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিল খোয়াই জেলার অতিরিক্ত জেলা…

ByByReshmi Debnath Jun 18, 2026

ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন আন্দোলনে টিএসএফ

আগরতলা, ১৭ জুন: তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি)-দের জন্য সংরক্ষিত ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 18, 2026

রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি

নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top