News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধনপুরের পর এবার বিশালগড়ে ডেঙ্গু আক্রান্ত
Image

ধনপুরের পর এবার বিশালগড়ে ডেঙ্গু আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট৷৷ ধনপুরের পর উদ্বেগ ও উৎকণ্ঠা বৃদ্ধি পেল বিশালগড় মহকুমায়। ডেঙ্গু আক্রান্ত সনাক্ত হলো বিশালগড় মহকুমার এক ব্যক্তির রক্তে। তাতেই নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য দপ্তর। ডেঙ্গু জ্বর সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

 রাজ্যে ডেঙ্গুর প্রকোপ সীমাহীনভাবে বেড়ে চলেছে। ধনপুরের পর এবার বিশালগড় মহকুমায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। বৃহস্পতিবার খবর পেয়ে আক্রান্ত রোগীর বাড়িতে ছুটে গিয়েছেন বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক জ্যোতির্ময় দাস সহ মেডিকেল টিম।বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক জ্যোতির্ময় দাস জানিয়েছেন, বিশালগড় ঘনিয়ামারা এক নম্বর ওয়ার্ডের বীরচন্দ্র পাড়ার বাসিন্দা মানিক চন্দ্র রায় (৫৫) দুই দিন পূর্বে জ্বর নিয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু জ্বর না কমার কারণে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে জিবিপি হাসপাতালে স্থানান্তর করেন। জিবিপি হাসপাতালের চিকিৎসকরা তাঁর ডেঙ্গু পরীক্ষা করে পজিটিভ পেয়েছেন। তিনি এখন জি বি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই খবর পাওয়ার পরপরই বিশালগড় মহকুমা হাসপাতালের তরফ থেকে ঘনিয়ামারা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে ছুটে যান চিকিৎসক দল। জ্বরে আক্রান্ত প্রত্যেককে পরীক্ষা-নিরীক্ষা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কোথাও যাতে কোন ধরনের অঘটন ঘটতে না পারে সেজন্য আগাম সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন স্বাস্থ্য আধিকারিকেরা।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top