News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ার মোহরছড়া স্কুল ঘর থেকে উদ্ধার এক বৃদ্ধের মৃতদেহ
Image

তেলিয়ামুড়ার মোহরছড়া স্কুল ঘর থেকে উদ্ধার এক বৃদ্ধের মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট৷৷ তেলিয়ামুড়া থানা এলাকার মোহরছড়া স্কুল থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত বৃদ্ধের নাম মধুসূদন দেবনাথ। জানা যায় তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। অনেক চিকিৎসার পরেও সুস্থ হয়ে না ওঠায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি ফাঁসিতে আত্মহত্যা করেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতের পুত্র জানায়  অসুস্থ বৃদ্ধ পিতা কে সুস্থ করে তোলার জন্য চেষ্টার কোন ত্রুটি রাখেন নি তারা। কিন্তু রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরেই তিনি সকলের অলক্ষে বাড়ির পার্শ্ববর্তী স্কুল ঘরে গিয়ে ফাঁসিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ছুটে গিয়ে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ এ ব্যাপারে অস্বাভাবিক মৃত্যুজনিত একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। ফাঁসিতে বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের সংবাদের এলাকার জনমনে তীব্র  চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

Releated Posts

দশমীঘাটে শ্রীশ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যশিবির, উপস্থিত জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট : সমাজের সর্বস্তরের মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রবিবার আগরতলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top