News Flash

Image

ফের খারিজ পার্থর জামিনের আবেদন

কলকাতা, ৩ আগস্ট (হি. স.) : প্রভাবশালী তত্ত্বে ফের জামিনের আর্জি খারিজ হল প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। পার্থবাবু অত্যন্ত প্রভাবশালী, জামিন পেলে তথ্যপ্রমাণ লোপাট হয়ে যেতে পারে বলে আদালেত আশঙ্কা প্রকাশ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাতেই নিয়োগ দুর্নীতি মামলায় আবারও জামিনের আর্জি খারিজ হয়ে গেল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থর। ইডি-র পাঁচ যুক্তিতে পার্থের জামিনের আবেদন খারিজ করল আদালত।

বৃহস্পতিবার পার্থর জামিনের আবেদনের শুনানি চলছিল আদালতে। তার বিরোধিতায় পার্থবাবুর প্রভাবশালী পরিচয় আদালতে তুলে ধরে ইডি। তাঁর জামিনের বিরোধিতা করে আদালতে ইডি জানায়, অ্যারেস্ট মেমোয় মুখ্যমন্ত্রীকে নিকটাত্মীয় লিখেছিলেন পার্থবাবু। গ্রেফতারির সময় মাঝরাতে মুখ্যমন্ত্রীকে বারবার ফোন করেন তৎকালীন শিক্ষামন্ত্রী।

শুধু তাই নয়, ইডি আরও জানায়, এসএসকেএমে প্রভাব খাটিয়ে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট বদল করেন পার্থ। প্রভাবশালী বলেই গ্রেফতারির ৮ মাস পরেও জেলে আংটি পরে থাকতেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব। আদালতে পার্থকে আনতে বিশেষ গাড়ির ব্যবস্থা করে পুলিশ, অন্য বন্দিদের জন্য প্রিজন ভ্যান। পার্থবাবুর বিরুদ্ধে প্রভাবশালী তত্ত্বে ইডির এই ‘পঞ্চবাণে’ই সিলমোহর দিল আদালত। আবারও খারিজ হয়ে গেল তাঁর জামিনের আবেদন।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top