News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে ধৃত বঙাইগাঁও ডিটিও অফিসের সিনিয়র অ্যাসিস্টেন্ট
Image

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে ধৃত বঙাইগাঁও ডিটিও অফিসের সিনিয়র অ্যাসিস্টেন্ট


বঙাইগাঁও (অসম), ১ আগস্ট (হি.স.) : ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন বঙাইগাঁও ডিটিও অফিসের জনৈক সিনিয়র অ্যাসিস্টেন্ট। অসম পুলিশের ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশন অধিকরণের আধিকারিকদের হাতে ধৃতকে বঙাইগাঁও জেলা পরিবহণ কার্যালয় (ডিটিও)-এর সিনিয়র অ্যাসিস্টেন্ট সুভাষ দৈমারি বলে পরিচয় পাওয়া গেছে।

সুনিৰ্দিষ্ট এক অভিযোগের ভিত্তিতে আজ মঙ্গলবার অসম পুলিশের ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশন অধিকরণের আধিকারিকদের পাতা জালে পড়েন সুভাষ। দূষণ পরীক্ষা কেন্দ্রের আইডি আনব্লক করার জন্য অভিযোগকারীর কাছ থেকে ৬,০০০ টাকা ঘুষ দাবি করেছিলেন ধৃত সিনিয়র অ্যাসিস্টেন্ট সুভাষ দৈমারি। দর কষাকষির পর টাকার হার কমিয়ে ৫,০০০ টাকা ধার্য করে দিয়েছিলেন তিনি।

অভিযোগকারী বিষয়টি ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশন অধিকরণের গোচরে নেন। সে অনুসারে আজ মঙ্গলবার বেলা দুটা নাগাদ অসমের ভিজিল্যান্স এবং দুর্নীতি দমন অধিকরণের এক দল বঙাইগাঁও জেলা পরিবহণ আধিকারিক ও সচিব, আঞ্চলিক পরিবহণ কর্তৃপক্ষের কার্যালয়ে ফাঁদ পাতে।

অভিযোগকারীর হাত থেকে নগদ পাঁচ হাজার টাকা নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে যান সুভাষ দৈমারি। অভিযুক্ত সরকারি কর্মচারীর কাছে থেকে স্বতন্ত্র সাক্ষীদের উপস্থিতিতে নগদ মোট ২৬,৫০০ টাকা বজেয়াপ্ত করা হয়েছে। ডিটিও অফিস থেকে তাকে নিয়ে যাওয়া হয় এসিবি থানায়। এসিবি থানায় সুভাষ দৈমারির বিরুদ্ধে ৫৬/২০২৩ নম্বরে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ১২০ (বি), দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৮৮ (২০১৮ সালে সংশোধিত) আর/ডব্লিউ-এর ৭ (এ) ধারায় মামলা রুজু করা হয়েছে।

Releated Posts

ভবিষ্যতের চাকরির বাজারে সেমিকন্ডাক্টর, এআই ও গ্রিন এনার্জির গুরুত্ব বাড়বে, যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান হিমন্তের

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার রাজ্যের ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগের জন্য…

ByByNews Desk Jun 18, 2026

অসম বিধানসভার উপ-স্পিকার পদে বিজেপির প্রার্থী ড. হ্যাবে টেরন, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসম বিধানসভার উপ-স্পিকার পদের জন্য বিজেপি বিধায়ক ড. হ্যাবে টেরনকে শাসক জোটের প্রার্থী হিসেবে…

ByByNews Desk Jun 18, 2026

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top