News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৬০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে আমবাসা থানার পুলিশ
Image

৬০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে আমবাসা থানার পুলিশ

আগরতলা, ৩১ জুলাই (হি.স.) : নেশার বিরুদ্ধে যুদ্ধ জারি রেখেছে ত্রিপুরা পুলিশ। তারপরও রাজ্যে নেশাসামগ্রীর পাচার থামানো পুরোপুরি সম্ভব হচ্ছে না। নাকা পয়েন্ট থেকে এক গাড়িতে তল্লাশি চালিয়ে ৫৭ প্যাকেটে মোট ৬০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে আমবাসা থানার পুলিশ। কিন্তু গাড়ির চালককে আটক করা যায়নি বলে জানিয়েছেন ধলাই জেলার পুলিশ সুপার অবিনাশ রায়।

ধলাই জেলার পুলিশ জানিয়েছেন, আজ সকাল সাড়ে ১১টা নাগাদ আমবাসা উপনগর নাকা পয়েন্টে এএস০৩ওয়াই৫০০৭ নম্বরের চার চাকার একটি সন্দেহভাজন গাড়িকে আটক করেছে পুলিশ। তাতে তল্লাশি চালিয়ে গাড়ির বিভিন্ন জায়গা থাকে ৫৭ প্যাকেট শুকনো গাঁজা উদ্ধার হয়েছে। ৫৭ প্যাকেটে মোট ৬০ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু গাড়ির চালককে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি। 

Releated Posts

অব্যবহৃত চা-বাগানের জমি শিল্প ও পর্যটন প্রকল্পে ব্যবহারের পরিকল্পনা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: ত্রিপুরায় চা চাষের জন্য বরাদ্দ করা হলেও বর্তমানে অব্যবহৃত জমি শিল্প ও পর্যটন প্রকল্পের জন্য…

ByByTaniya Chakraborty Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচন: উত্তর ত্রিপুরায় ভোটের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা এসইসি-র

ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে উত্তর ত্রিপুরা জেলায় নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026

টেট উত্তীর্ণ ১৮৫৬ জনকে একসঙ্গে নিয়োগের দাবিতে বিক্ষোভ, আন্দোলনে জলকামান প্রয়োগ, গ্রেফতার চাকরিপ্রার্থীরা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: ২০২৪ সালে টেট-১ ও টেট-২ উত্তীর্ণ ১,৮৫৬ জন চাকরিপ্রার্থীর একসঙ্গে নিয়োগের দাবিতে বৃহস্পতিবার ফের বিক্ষোভে…

ByByReshmi Debnath Sep 24, 2026

মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বিভিন্ন জটিল রোগের চিকিৎসার আশ্বাস পেয়ে ফিরে গেলেন সাহায্য প্রত্যাশীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর: চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে অতীতে রাজ্যে যা অসম্ভব ছিল বর্তমানে তা সম্ভব হচ্ছে। চিকিৎসা…

ByByReshmi Debnath Sep 23, 2026
Scroll to Top