News Flash

  • Home
  • দেশ
  • বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে গেলেন শুভেন্দু
Image

বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে গেলেন শুভেন্দু

কলকাতা, ৩০ জুলাই (হি.স.) : শারীরিক অবস্থার উন্নতি হয়নি তেমন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর । অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল ৭৯ বছর বয়সি কমরেড। রবিবার সন্ধেবেলা তাঁকে দেখতে হাসপাতালে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । প্রায় ৫ মিনিট তিনি সেখানে ছিলেন। কাঁচের দরজার বাইরে থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পর্যবেক্ষণ করেছেন। হাসপাতালে উপস্থিত কমরেডদের সঙ্গে তাঁর স্বাস্থ্য নিয়ে কথাবার্তাও বলেছেন শুভেন্দু।

হাসপাতাল থেকে বেরিয়ে শুভেন্দু বলেন, ”উনি অত্যন্ত সৎ, শ্রদ্ধার ব্যক্তি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, উনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরুন।” তবে সাংবাদিকদের কোনওরকম বিতর্কিত রাজনৈতিক প্রশ্ন এড়িয়ে গেলেন বিরোধী দলনেতা।

শনিবার ফুসফুসের সমস্যা, প্রবল শ্বাসকষ্ট নিয়ে আলিপুরের কাছে নামী বেসরকারি হাসপাতালে ভরতি হন বুদ্ধদেব ভট্টাচার্য। তৈরি হয় চিকিৎসকদল। তাঁরা প্রতিনিয়ত বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। শনিবারের তুলনায় রবিবার তাঁর স্বাস্থ্যের সামান্য উন্নতি হয়েছে বলে মেডিক্যাল বুলেটিনে প্রকাশ। ভেন্টিলেশনে থাকলেও সাড়া দিচ্ছেন।

এদিন তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। গিয়েছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিও। সন্ধেবেলা হাসপাতালে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সকলেই তাঁর সুস্থতা কামনায় হাসপাতালের বাইরে ভিড় অনুরাগীদের। নির্দিষ্ট সময় অন্তর হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে স্বাস্থ্যের খবরাখবর দেওয়া হচ্ছে।

Releated Posts

‘মহিলাদের হেনস্থা করলে কাউকে রেয়াত করা হবে না’: জামুই কাণ্ডে বললেন বিহারের মন্ত্রী

পাটনা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের মন্ত্রী রাম কৃপাল যাদব বুধবার বলেছেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোনও কার্যকলাপ…

ByByNews Desk Sep 23, 2026

স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি, তিন সন্তানকে পণবন্দি; আজমগড়ে পুলিশের গুলিতে অভিযুক্তের

মৃত্যুআজমগড়, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের আজমগড়ে স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি করে তিন সন্তানকে একটি ঘরে পণবন্দি করে…

ByByNews Desk Sep 23, 2026

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top