News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মা ও ছেলেকে হত্যার লক্ষ্যে বসতঘরে আগুন দিল প্রতিবেশী
Image

মা ও ছেলেকে হত্যার লক্ষ্যে বসতঘরে আগুন দিল প্রতিবেশী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ ধান ক্ষেতের চারা গাছ নষ্ট করাকে কেন্দ্র করে স্বামী হারা মহিলা ও তার বারো বছরের পুত্র সন্তানকে পুড়িয়ে মারার চেষ্টা৷ বসত ঘরে আগুন লাগানোর অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে৷ ঘটনার সূত্রপাত গত ২৪ জুলাই৷ আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা ২৭ জুলাই বৃহস্পতিবার রাত বারোটা নাগাদ৷ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা হলেও ঘটনার তিনদিন কেটে গেলেও নিরব দর্শকের ভূমিকায় পুলিশ৷এই চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয়েছে ধর্মনগর থানাধীন ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিউলি বেগমের বাড়িতে৷অভিযোগ, প্রতিবেশী রফিক মিয়া, পিতামৃত মোবারক আলী, সোহেল মিয়া, (সাদ্দাম) পিতা রফিক মিয়া, রাজ্জাক মিয়া, ওরফে (গববর) পিতা খোলাই মিয়া, শফিক মিয়া পিতা মোবারক আলী ও শহীদ উদ্দিন নামের পাঁচ অভিযুক্তরা শিউলি বেগমের ভাইয়ের ধান ক্ষেতে গরু দিয়ে ধানের চারা নষ্ট করে৷ সেই মুহূর্তে নাবালক ছেলেটি বিষয়টি প্রত্যক্ষ করলে গরু তাড়াতে গেলে তাকে ঐ পাঁচ অভিযুক্ত মারধর করে বলে অভিযোগ৷ পরবর্তী সময়ে তাকে এবং তার মাকে দেখে নেওয়ার হুমকি দেয় অভিযুক্তরা৷ পরবর্তীতে বৃহস্পতিবার রাতে শিউলি বেগমের ঘরে অভিযুক্তরা আগুন দিয়ে পুড়ে মারার চেষ্টা করে বলে অভিযোগ৷ শিউলি বেগম জানিয়েছেন, তিনি গায়ে আগুনের তাপ অনুভব করে ঘুম থেকে ওঠেন সেই সময় তিনি তার ১২ বছরের ছেলেকে নিয়ে ঘুমিয়ে ছিলেন বিছানায়৷ ঘুম থেকে উঠে তিনি দেখেন ঘরের ভেতরে আগুন দাউ দাউ করে জ্বলছে৷ তৎক্ষণাৎ তিনি ঘরের দরজা খুলে ছেলেকে নিয়ে বাইরে বের হন এবং দেখতে পান বেশ কয়েকজন লোক ওখান থেকে পালিয়ে যাচ্ছে৷ সেই দৃশ্য দেখে তিনি ছেলেকে জড়িয়ে ধরে চিৎকার শুরু করেন৷ উনার চিৎকারে
বাড়ির লোকজন ও স্থানীয়রা জড়ো হয় আগুন নেভানোর চেষ্টা করে৷পরে খবর দেওয়া হয় ধর্মনগর দমকল অফিসে৷ দমকল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে৷ এতে ঘরের আসবাব পত্র সহ নগদ পনেরো হাজার টাকা সহ স্বর্ণালংকার ও ছেলের বই খাতা ও জায়গার দলিলপত্র রেশন কার্ড পুড়ে ছাই হয়ে যায়৷পরবর্তী সময়ে শিউলি বেগম অভিযুক্ত পাঁচ জনের বিরুদ্ধে ধর্মনগর থানায় লিখিত আকারে মামলা রুজু করেন৷ কিন্তু ঘটনার তিনদিন অতিক্রম হয়ে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করছে না পুলিশ৷

Releated Posts

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026

‘ভোট চুরি, আইন চুরি, প্রতিষ্ঠান চুরি’: জ্ঞানেশের পদত্যাগ দাবি রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী, নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করলেন লোকসভার বিরোধী…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top