বারাণসী, ৩০ এপ্রিল (হি.স. ): আগামীকাল রবিবার নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসী যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সেখানে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর| চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার বারাণসী যাচ্ছেন প্রধানমন্ত্রী| বালিয়ায় কর্মসূচি রয়েছে তাঁর| প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা-র উদ্বোধন করবেন মোদী| এই প্রকল্পের মাধ্যমে দারিদ্র্যসীমার নীচে থাকা পাঁচ কোটি পরিবারকে বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়া হবে|
বালিয়া থেকে বারাণসী যাবেন প্রধানমন্ত্রী| সেখানে এক অনুষ্ঠানে এক হাজার ই-রিকশা বিলি করবেন তিনি| এরপর সামনে ঘাট অঞ্চলে জ্ঞান প্রবাহ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার দফতরে যাবেন মোদী| সেখান থেকে তিন আসসি ঘাটে গিয়ে ১১টি সৌরবিদু্যত চালিত ই-বোটের উদ্বোধন করবেন| প্রধানমন্ত্রী হওয়ার আগেই বারাণসীকে দূষণমুক্ত করার উদ্যোগ নেওয়ার কথা ঘোষণা করেছিলেন মোদী| তাঁর সেই ঘোষণা অনুসারেই ই-রিকশা, ই-বোট চালু করা হচ্ছে|-
একগুচ্ছ কর্মসূচি নিয়ে রবিবার বারাণসী যাচ্ছেন প্রধানমন্ত্রী
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















