News Flash

  • Home
  • দেশ
  • জলপাইগুড়িতে বিজয় মিছিল থেকে বাড়িতে ঢুকে সস্ত্রীক সিপিএম কর্মীর উপর হামলা, অভিযুক্ত তৃণমূল
Image

জলপাইগুড়িতে বিজয় মিছিল থেকে বাড়িতে ঢুকে সস্ত্রীক সিপিএম কর্মীর উপর হামলা, অভিযুক্ত তৃণমূল

চালসা, ৩০ জুলাই (হি.স.) : জলপাইগুড়িতে বিজয় মিছিল থেকে সিপিএম কর্মীর বাড়িতে ঢুকে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হামলায় জখম হয়েছেন সিপিএম কর্মী দম্পতি। রবিবার ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের নেওড়া মাঝিয়ালী এলাকায়। এই ঘটনায় মেটেলি থানায় লিখিতভাবে অভিযোগ জানানো হবে বলে সিপিএম নেতৃত্ব জানান। যদিও তৃণমূলের মেটেলি ব্লক সভাপতি জোসেফ মুন্ডা ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

জানা গিয়েছে, এদিন বিধাননগর গ্রাম পঞ্চায়েতের ২১/৭৫ নম্বর বুথে তৃণমূল পঞ্চায়েতে বিপুল জয়ের জন্য বিজয় মিছিল করে। এই উপলক্ষ্যে এদিন একটি মিছিল সমগ্র বুথ এলাকা পরিক্রমা করে। অভিযোগ, ওই মিছিল থেকে কিছু তৃণমূল কর্মী নেওড়া মাঝিয়ালী এলাকার সিপিআইএম কর্মী আলিমুল ইসলামের বাড়িতে ঢুকে পড়ে। বাড়ির ভিতরে আলিমুল ও তাঁর স্ত্রী রিনা বেগমকে মারধর করে বলে অভিযোগ। এরপরই গুরুতর জখম অবস্থায় তাঁদের চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে তাঁদের মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। ঘটনার বিরুদ্ধে মেটেলি থানায় লিখিতভাবে অভিযোগ জানানো হবে বলে সিপিএম নেতৃত্ব জানান।

এ বিষয়ে তৃণমূলের মেটেলি ব্লক সভাপতি জোসেফ মুন্ডা জানান, বিশেষ কাজে কলকাতায় আছি। তবে এই ঘটনা কখনই কাম্য নয়। ঘটনার তদন্ত করে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে দলগতভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Releated Posts

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top