News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য অনূর্ধ্ব-‌১৯ দাবায় চ্যাম্পিয়ন অভিজ্ঞান, আর্শিয়া
Image

রাজ্য অনূর্ধ্ব-‌১৯ দাবায় চ্যাম্পিয়ন অভিজ্ঞান, আর্শিয়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই।।প্রত্যাশিতভাবেই সেরা হলো অভিজ্ঞান ঘোষ এবং আর্শিয়া দাস। রাজ্য অনূর্ধ্ব-‌১৯ দাবা প্রতিযোগিতায়। রাজ্য দাবা সংস্থার উদ্যোগে দুদিনব্যাপী আসর শেষ হলো রবিবার সকালে। বালক বিভাগে অংশ নেওয়া ১৪ জন দাবাড়ুর মধ্যে ৪ রাউন্ড শেষে ৩ পয়েন্ট পেয়ে শীর্ষে ছিলো ৪ জন। পরে ভোকলস পয়েন্টে প্রথম থেকে চতুর্থ স্থান দখল করে যথাক্রমে অভিজ্ঞান ঘোষ, দেবাঙ্কুর ব্যানার্জি, দিব্যজ্যোতি সরকার এবং দিগন্ত রায়। আড়াই পয়েন্ট পেয়ে পঞ্চম স্থান দখল করে মেহেকদ্বীপ গোপ। বালিকা বিভাগে অংশ নেওয়া ১৩ জন দাবাড়ু-‌র মধ্যে ৪ রাউন্ড শেষে পুরো ৪ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বিষ্ময় বালিকা আর্শিয়া দাস। ৩ পয়েন্ট পেয়ে ভোকলসে দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করে যথাক্রমে আরাধ্যা দাস এবং মুশকান দেবনাথ। আড়াই পয়েন্ট পেয়ে ভোকলসে চতুর্থ এবং পঞ্চম স্থান দখল করে যথাক্রমে অঙ্কিতা সরকার এবং সমৃদ্ধি ঘোষ। খেলা পরিচালনা করেন জাতীয় আরবিটর অনুপম ভট্টাচার্য। আসর সু্ষ্ঠ ভাবে সম্পন্ন হওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন উদ্যোক্তা কমিটির পক্ষে অভিজিৎ ঘোষ।‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top