News Flash

  • Home
  • দেশ
  • আহমেদাবাদের রাজস্থান হাসপাতালে আগুন
Image

আহমেদাবাদের রাজস্থান হাসপাতালে আগুন

আহমেদাবাদ, ৩০ জুলাই (হি. স.) : আহমেদাবাদের শাহিবাগে রাজস্থান হাসপাতালের বেসমেন্টে আগুন লাগে।রবিবার ভোররাতে আগুন লাগে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২০-২৫টি ইঞ্জিন। হাসপাতেল ভর্তি হওয়া ১০০ জনেরও বেশি রোগীকে তাৎক্ষণিকভাবে সরিয়ে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আগুন চারিদিকে দ্রুত ছড়িয়ে পড়েছে। বেসমেন্টে অনেক গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। হাসপাতালের কাছাকাছি ৫০টি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। ঘটনায় কোনও প্রাণহানি হয়নি বলে নিশ্চিত করেছে প্রশাসন।

দমকলের অফিসার জয়েশ খাদিয়া জানিয়েছেন, ”রাজস্থান হাসপাতালের দ্বিতীয় বেসমেন্টে আগুন লেগেছে। ভোর সাড়ে চারটে নাগাদ আমরা খবর পাই। কেন আগুন লাগল তা এখনও জানা যায়নি। ঘটনায় কোনও হতাহতের খবর নেই। রোগীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে হাজির হয়েছে দমকলের ২০-২৫টি ইঞ্জিন।”

পুলিশ আধিকারিক এম ডি চম্পাবত জানিয়েছেন, ”গলগল করে ধোঁয়া বেরতে দেখা গিয়েছিল বেসমেন্ট থেকে। দমকলকর্মীরা এখনও আগুন নেভানোর জন্য লড়াই করে চলেছেন।” একটি দাতব্য প্রতিষ্ঠান ওই হাসপাতালটি চালায় বলে জানা গিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী অঞ্চলে উত্তেজনা ছড়িয়েছে।

এই হাসপাতালে ভর্তি ছিলেন প্রায় শতাধিক রোগী। দ্বিতীয় তলায় ভর্তি দুই রোগীর অবস্থা আশঙ্কাজনক। তাকদের আইসিইউ থেকে সরানো সম্ভব হয়নি। বাকি রোগীদের আনন্দ, ওসওয়াল এবং বিএপিএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। হাসপাতালের আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। জোন ৪ ডিসিপি, ট্রাফিক ডিসিপি, এসিপি, পাঁচজন পিআই সহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে রয়েছেন।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top