ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই।।শীর্ষে রয়েছে ৬ জন দাবাড়ু। রাজ্য অনূর্ধ্ব-১৯ দাবা প্রতিযোগিতার বালক এবং বালিকা বিভাগে। দুবিভাগে আসরে অংশ নেয় ২৭ জন দাবাড়ু। রাজ্য দাবা সংস্থা আয়োজিত আসর হচ্ছে এন এস আর সি সি-র দাবা হলঘরে। শনিবার প্রথম দিনে ৩ রান্ডের খেলা হয়। বালক ইবভাগে অংশ নেওয়া ১৪ জন দাবাড়ুর মধ্যে প্রথম তিন রাউন্ড শেষে আড়াই পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অভিজ্ঞান ঘোষ, দিগন্ত রায়, দিব্যজ্যোতি সরকার এবং দেবাংকুর ব্যানার্জি। ২ পয়েন্ট নিয়ে ওই ৪ জনের ঘাড়ে নিশ্বাস ফেলছে মেহেকদ্বীপ গোপ এবং অনাবিল গোস্বামী। সদ্য রাজ্য সেরা শাক্য সিনহা মোদক অনেকটাই পিছিয়ে রয়েছে। বালিকা বিভাগে অংশ নেওয়া ১৩ জন দাবাড়ুর মধ্যে ৩ রাউন্ড শেষে প্রত্যাশিতভাবে পুরো ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্শিয়া দাস এবং আরাধ্যা দাস। ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান রয়েছে অঙ্কিতা সরকার, সমৃদ্ধি ঘোষ এবং রাধিকা মজুমদার। আগামীকাল আসর শেষ। খেলা পরিচালনা করছেন অনুপম ভট্টাচার্য।

রাজ্য অনূর্ধ্ব-১৯ দাবা আসরের শেষ লড়াই আজ
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















