News Flash

  • Home
  • প্রধান খবর
  • তামিলনাড়ুতে বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় ব্যথিত প্রধানমন্ত্রী, আর্থিক সাহায্যের ঘোষণা
Image

তামিলনাড়ুতে বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় ব্যথিত প্রধানমন্ত্রী, আর্থিক সাহায্যের ঘোষণা

চেন্নাই, ২৯ জুলাই (হি.স.): তামিলনাড়ুর কৃষ্ণাগিরি জেলায় আতসবাজির কারখানায় বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবারের এই বিস্ফোরণের প্রাণ হারিয়েছেন ৮ জন। এই ঘটনায় আরও বেশ কয়েকজন জখম হয়েছেন। প্রধানমন্ত্রী মৃতদের পরিবারপিছু আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিজনকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী।

কৃষ্ণাগিরির পুলিশ সুপার সরোজ কুমার ঠাকোর বলেছেন, শনিবার সকালে পাজহায়াপেট্টাই এলাকায় রবি নামে একজনের আতসবাজির কারখানায় বিস্ফোরণ হয়।

বিস্ফোরণের পর ওই কারখানায় আগুন ধরে যায়, আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন কয়েকটি দোকান ও বাড়িতে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের চেষ্টার পর আগুন নিভিয়ে ফেলা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ জনের ও বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে আরও একজনের মৃত্যু হয়েছে। মামলা রুজু করে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

এখন তামিলনাড়ুতে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কৃষ্ণাগিরি জেলায় আতসবাজির কারখানায় বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন তিনি। এক টুইট বার্তায় জানিয়েছেন, আতসবাজির কারখানায় মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে গভীরভাবে দুঃখিত। আমি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top