News Flash

  • Home
  • দেশ
  • বিজনোরে দেওয়াল ধসে মৃত্যু শিশুর
Image

বিজনোরে দেওয়াল ধসে মৃত্যু শিশুর

বিজনোর, ২৯ জুলাই (হি. স.) : উত্তর প্রদেশের আফজালগড়ে নয় বছর বয়সী একটি মেয়ে শিশুর উপর ওপর দেওয়াল ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে।

আফজালগড়ের মহল্লা বাচা বাগে বসবাসকারী নাফিসের নয় বছরের মেয়ে আফিয়া শনিবার বাড়ির ছাদে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। সেই সময় হঠাৎ একটি দেওয়াল পড়ে মেয়েটি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। অন্য শিশুদের চিৎকার শুনে পরিবারের লোকজন মেয়েটিকে ধ্বংসস্তূপ থেকে বের করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মেয়ের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

হাইওয়ে প্রকল্পের ১৮৭ কোটি টাকা তছরুপের অভিযোগ, রিলায়েন্স ইনফ্রার বিরুদ্ধে মামলা ইডির

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): হাইওয়ে প্রকল্পের জন্য বরাদ্দ প্রায় ১৮৭ কোটি টাকা অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগে অনিল আম্বানি…

ByByNews Desk Aug 9, 2026

বাংলায় মানবপাচারের চেষ্টা রুখল এসএসবি, উদ্ধার নাবালিকা

কলকাতা, ৯ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে ভারত-নেপাল সীমান্ত দিয়ে মানবপাচারের চেষ্টা রুখে দিল সশস্ত্র সীমা বল (এসএসবি)। অভিযানে ১৭…

ByByNews Desk Aug 9, 2026

স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে দেশজুড়ে ‘তিরঙ্গা যাত্রা’ বিজেপির

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপনের আগে রবিবার দেশের বিভিন্ন রাজ্যে ‘তিরঙ্গা যাত্রা’ শুরু করল ভারতীয়…

ByByNews Desk Aug 9, 2026

নিট বিতর্কে জেন জি-কে কিছু মানুষ বিভ্রান্ত করার চেষ্টা করেছিল: ধর্মেন্দ্র প্রধান

ভুবনেশ্বর, ৯ আগস্ট (আইএএনএস): নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনের সময় কিছু মানুষ দেশের জেন জি প্রজন্মকে বিভ্রান্ত করার…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top