News Flash

  • Home
  • প্রধান খবর
  • ঝাড়খণ্ডের বোকারোতে মহরমের তাজিয়া শোকে পরিণত! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৪, দগ্ধ ১০ জন
Image

ঝাড়খণ্ডের বোকারোতে মহরমের তাজিয়া শোকে পরিণত! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৪, দগ্ধ ১০ জন

বোকারো, ২৯ জুলাই (হি.স.): ঝাড়খণ্ডের বোকারোতে মহরমের তাজিয়া পরিণত হল শোকে। শনিবার সকালে বোকারো জেলার পিটারওয়ার ব্লকের খেতকো গ্রামে মহররমের শোভাযাত্রার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের, এছাড়াও ১০ জন দগ্ধ হয়েছেন। মহরম উপলক্ষ্যে শনিবার সকালে মুসলিম সম্প্রদায়ের মানুষজন তাজিয়া বের করেছিলেন। তাজিয়াকে তোলার সময় ওপর থেকে যাওয়া ১১ হাজার হাই টেনশন বৈদ্যুতিক তারে তা আটকে যায়। তারের সংস্পর্শে আসার জন্য তাজিয়া শোভাযাত্রায় রাখা ব্যাটারিতে বিস্ফোরণ ঘটে।

এই দুর্ঘটনায় মোট ১৪ জন গুরুতর দগ্ধ হন। তাঁদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। ৭ জনের অবস্থা সঙ্কটজনক এবং দু’জনকে চিকিৎসার পর বাড়িতে পাঠানো হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর সবাইকে বোকারোতে পাঠানো হয়েছে। এ ঘটনার পর এলাকায় শোরগোল পড়ে যায়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, শনিবার ভোর সাড়ে ৫টা নাগাদ এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন আসিফ রাজা (২১), এনামুল রব (৩৫), গোলাম হুসেন (১৮) ও সাজিদ আনসারি (১৮)।

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top