News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২৮-দিনে তুষারলিঙ্গ দর্শন ৭ লক্ষাধিক পুণ্যার্থীর, মসৃণভাবেই চলছে অমরনাথ যাত্রা
Image

২৮-দিনে তুষারলিঙ্গ দর্শন ৭ লক্ষাধিক পুণ্যার্থীর, মসৃণভাবেই চলছে অমরনাথ যাত্রা

জম্মু, ২৯ জুলাই (হি.স.): সুষ্ঠু ও মসৃণভাবেই চলছে বার্ষিক অমরনাথ যাত্রা। বিগত ২৮-দিনের মধ্যে তুষারলিঙ্গ দর্শন করেছেন ৭ লক্ষাধিক পুণ্যার্থী, যা এককথায় রেকর্ড। শনিবার সকালে জম্মুর ভগবতীনগর যাত্রী নিবাস থেকে অমরনাথ তীর্থযাত্রীদের আরেকটি দলটি কাশ্মীরের বালতাল ও পহেলগাঁও বেসক্যাম্পের দিকে রওনা হয়েছে। গত পয়লা জুলাই অমরনাথ যাত্রার শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৭ লক্ষের বেশি পুন্যার্থী পবিত্র অমরনাথ গুহায় তুষারলিঙ্গ দর্শন করেছেন। আগামী ৩১-শে আগস্ট শেষ হবে বার্ষিক এই তীর্থযাত্রা।

শনিবার সকালে জম্মুর ভগবতীনগর যাত্রী নিবাস থেকে কাশ্মীরের বালতাল ও পহেলগাঁও বেসক্যাম্পের দিকে রওনা হয়েছে ২৯-তম দল। মোট ২,০৫০ জন তীর্থযাত্রী এদিন সকালে অমরনাথের উদ্দেশে রওনা হন। তাঁদের মধ্যে ১,৬১৮ জন পুরুষ, ৩৫৭ জন মহিলা, ১২টি শিশু, ৫৪ জন সাঁধু ও ৯ সাধ্বী। ১ জুলাই অমরনাথ যাত্রা শুরু হওয়ার পর থেকে এযাবৎ মৃত্যু হয়েছে ৩৬ জন পুণ্যার্থীর।

Releated Posts

স্বচ্ছতা ও বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থায় পরিবর্তন আনছে জিইএম: মোদি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বচ্ছ প্রক্রিয়া, বৃহত্তর অংশগ্রহণ এবং উন্নত সুযোগের মাধ্যমে সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম) ভারতে সরকারি ক্রয়…

ByByNews Desk Aug 11, 2026

শিক্ষার্থী আন্দোলন নিয়ে ‘দ্বিচারিতা’, রাহুল গান্ধীকে ফের নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে আক্রমণ আরও…

ByByNews Desk Aug 11, 2026

প্রতিটি ঘরে ‘হর ঘর তিরঙ্গা’কে উৎসবে পরিণত করি: সক্রিয় জনঅংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার…

ByByNews Desk Aug 11, 2026

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top