News Flash

  • Home
  • বিনোদন
  • অভিনেতা প্রভাসের ফেসবুক পেজ হ্যাকড
Image

অভিনেতা প্রভাসের ফেসবুক পেজ হ্যাকড

এমনিতেই সময় ভালো যাচ্ছে না তারকা অভিনেতা প্রভাসের। ‘বাহুবলী’র পর তার অভিনীত কোনও সিনেমাই বক্স অফিস সাফল্য পাচ্ছে না। বরং অনেক সিনেমাই হয়েছে বিতর্কের সঙ্গী। এই অবস্থায় হ্যাকড হল অভিনেতা প্রভাসের ফেসবুক পেজ । যদিও এর কয়েক ঘণ্টা পর উদ্ধার হয় তার ভেরিফায়েড ফেসবুক পেজটি। জানা যায়, বৃহস্পতিবার রাতে হঠাৎই ‘বাহুবলী’ তারকার ফেসবুকের দেয়ালে দেখা যায় দুটি ভিডিও। ‘আনলাকি হিউম্যান’ এবং ‘বল ফেলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে দুটি ভিডিওই বিদেশি খেলা সম্পর্কিত কৌতুক ভিডিও। যার কোনোটির সঙ্গেই কোনো যোগসূত্র নেই প্রভাসের।

দক্ষিণী সুপারস্টারের পেজে হঠাৎ করে এমন অপ্রাসঙ্গিক ভিডিও দেখে খানিক চমকে যান তার ভক্তরা। অনেকেই আশঙ্কা করছিলেন, অভিনেতার প্রোফাইল হ্যাকড হয়ে যাওয়ার। পরবর্তীতে তাদের সেই আশঙ্কাই সত্যি হয়। মধ্যরাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিনেতা জানান, তার ফেসবুক পেজটি হ্যাকড হয়েছে।

প্রভাসের ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ২.৪০ কোটি । অভিনেতার পেজ থেকে এমন ভিডিও দেখে খটকা লাগে তার অনুরাগীদের। যদিও ঘণ্টাখানেকের মধ্যেই তিনি জানান, তার পেজ হ্যাকড হয়েছে, যত দ্রুত সম্ভব ঠিক করার চেষ্টা করছে তার টিম। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই জানা যায়, অভিনেতার ফেসবুকের পাতাটি সুরক্ষিত করা সম্ভব হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে প্রশান্ত নীল পরিচালিত ‘সালার পার্ট ১ – সিজফায়ার’। এতে প্রভাসের বিপরীতে দেখা যাবে শ্রুতি হাসানকে। এছাড়া আগামীতে এই অভিনেতাকে তাকে দেখা যাবে নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতেও। এতে তার বিপরীতে রয়েছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, শাশ্বত চট্টোপাধ্যায়, দিশা পাটানি প্রমুখ।

Releated Posts

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top