News Flash

  • Home
  • দেশ
  • সাফাই কর্মীদের অবরোধ, আন্দোলন আসানসোলে
Image

সাফাই কর্মীদের অবরোধ, আন্দোলন আসানসোলে

আসানসোল, ২৮ জুলাই (হি. স.) : বৃহস্পতিবারই আসানসোল পৌরনিগমের সমস্ত অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়েছে। সাফাই কর্মীদের ক্ষেত্রে মাত্র আট টাকা তাঁদের বেতন বৃদ্ধি হয়েছে। তবে তা পছন্দ হয়নি সাফাই কর্মীদের।

সেই কারণে সঠিক বেতন বৃদ্ধির দাবিতে শুক্রবার সকাল থেকে কাজ বন্ধ রেখে আসানসোল পৌরনিগম ঘেরাও, পথ অবরোধ ও বিক্ষোভে শামিল হন আসানসোল পৌরনিগমের সাফাইকর্মীরা। এর ফলে গোটা পৌরনিগম এলাকায় শুক্রবার সকাল থেকে কোনও আবর্জনা সাফাই হয়নি।

বৃহস্পতিবার আসানসোল পৌরনিগমের বোর্ড মিটিং ছিল। আর সেই বৈঠকে পৌরনিগমের অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়। বেতন বৃদ্ধি হয়েছে কাউন্সিলরদেরও। বৃহস্পতিবার দেখা যায়, বিভিন্ন কাউন্সিলর মিষ্টিমুখ করাচ্ছেন একে-অন্যকে। তাঁরা মেয়র, চেয়ারম্যান, ডেপুটি মেয়রদেরও মিষ্টিমুখ করান।

বৃহস্পতিবারের পরিস্থিতি সুখকর হলেও শুক্রবার সকাল থেকেই পরিস্থিতি বিগড়ে যায়। আসানসোল পৌরনিগমের সমস্ত সাফাই কর্মী আন্দোলনে নেমে পড়েন । তাঁদের দাবি, সঠিক অর্থে তাঁদের বেতন বৃদ্ধি হয়নি । সাফাই কর্মীরা দাবি করেন, তাঁরা মাত্র ৮ হাজার ২৪২ টাকা বেতন পান। এই বেতন দৈনিক ৬০০ টাকা হারে তাঁদের দিতে হবে।

সাফাইকর্মীদের অবরোধ আসানসোলে পৌরনিগমে এসে পৌঁছেছেন মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র পরিষদ গুরুদাস চট্টোপাধ্যায়-সহ অন্যান্যরা। তাঁরা বারবার সাফাই কর্মীদের বোঝানোর চেষ্টা করছেন। এমনকী আসানসোল দক্ষিণ থানার পুলিশ আধিকারিকরাও সাফাই কর্মীদের বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু তাঁরা অনড়। বেতন বৃদ্ধি না হলে আন্দোলন থেকে সরে দাঁড়াবেন না বলে তাঁরা স্পষ্ট জানিয়েছেন।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top