News Flash

  • Home
  • দেশ
  • উলুবেড়িয়ায় সিপিএম প্রার্থীর মনোনয়ন বাতিল মামলায় তিন অফিসারকে সাসপেন্ড করার সুপারিশ বিচারপতির
Image

উলুবেড়িয়ায় সিপিএম প্রার্থীর মনোনয়ন বাতিল মামলায় তিন অফিসারকে সাসপেন্ড করার সুপারিশ বিচারপতির


কলকাতা, ২৭ জুলাই (হি. স.) : পঞ্চায়েত ভোট উলুবেড়িয়ায় সিপিএম প্রার্থী কাশ্মীরা বিবি খাতুনের মনোনয়নপত্র ষড়যন্ত্র করে বিকৃত করা হয়েছে। বিচারপতি দেবীপ্রসাদ দে তাঁর রিপোর্টে এমনটাই জানিয়ে বলেন, বিডিও এবং এসডিও-ও ষড়যন্ত্রে যুক্ত ছিলেন।

ওই চক্রে যুক্ত অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের এক অফিসারও। বিচারপতি দে ওই তিন অফিসারকেই সাসপেন্ড করার সুপারিশ করেছেন। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ করার কথাও বলা হয়েছে ওই সুপারিশে। পাশাপাশি তিন জনের বিরুদ্ধে এফআইআর করতে বলা হয়েছে। বৃহস্পতিবারই বিচারপতি তাঁর রিপোর্ট বিচারপতি অমৃতা সিনহার এজলাসে পেশ করেন। এই রিপোর্টের ফলে আদালতে জোর ধাক্কা খেল শাসকদল তৃণমূল এবং হাওড়া জেলা প্রশাসন।

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে উলুবেড়িয়া-১ ব্লকের গ্রাম পঞ্চায়েতে সিপিএম প্রার্থী কাশ্মীরে বিবি এবং ওমজা বিবির মনোনয়নপত্র বিকৃত করার অভিযোগ ওঠে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তাদের বিরুদ্ধে।

কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও স্ক্রুটিনির পর তাঁদের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। অভিযোগ, দুজনেরই ওবিসি সার্টিফিকেট ইচ্ছাকৃত ভাবে বিকৃত করা হয়েছে। ভোটের আগেই তাঁরা আদালতের দ্বারস্থ হন। বিচারপতি অমৃতা সিনহা ওই বেনিয়মের জন্য সিবিআই তদন্তের নির্দেশ দেন। রাজ্য সরকার সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায়। ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে জানায়, বিচারপতি দেবীপ্রসাদ দে-র নেতৃত্বে ওই ঘটনার অনুসন্ধান করে প্রকৃত ঘটনা খুঁজে বের করতে হবে।

এর আগে, দুই প্রার্থীই এসডিওকেও গোটা বিষয়টি জনিয়েছিলেন। কিন্তু তিনি কোনও পদক্ষেপ না করে আবেদনকারীকে নথি জমা দিতে বলেন। তাঁদের হয়ে আইনজীবী বিকাশ ভট্টাচার্য সমস্ত নথি আদালতে পেশ করে বলেন, গোটা ঘটনাটি একটি বৃহত্তর ষড়যন্ত্র।

পরিকল্পিত ভাবে মনোনয়নপত্র ওবিসি সার্টিফিকেট বিকৃত করা হয়েছে। ডিভিশন বেঞ্চের নির্দেশমতোই বিচারপতি দে অনুসন্ধান করে সুপারিশ সহ রিপোর্ট জমা দেন আদালতে। বিচারপতি দে-র পর্যবেক্ষণ, কাশ্মীরার প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী লুৎফর বেগমের ওবিসি সার্টিফিকেট জাল।

Releated Posts

কুরিয়ার সংস্থার মাধ্যমে গাঁজা পাচারের চক্র ভাঙল এনসিবি, উত্তরপ্রদেশে ১২৪ কেজি গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১

গোরখপুর, ১৫ জুন (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স…

ByByNews Desk Jun 15, 2026

‘মমতা বন্দ্যোপাধ্যায় যাঁদের আবর্জনা থেকে তুলে এনেছিলেন, তাঁরাই এখন বিশ্বাসঘাতকতা করছেন’: রামগোপাল যাদব

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই)-তে যোগ দেওয়া ২০ জন ‘বিদ্রোহী’…

ByByNews Desk Jun 15, 2026

যোগ দিবসের আগে কেএমসি সদর দফতর থেকে ছয় দিনের পরিচ্ছন্নতা অভিযান শুরু করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৫ জুন (আইএএনএস): আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শহরজুড়ে ছয় দিনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে সোমবার কলকাতা…

ByByNews Desk Jun 15, 2026

কৃষকরাই দেশের সমৃদ্ধির ভিত্তি, নয়ডা বিমানবন্দরের জন্য জমি দেওয়া কৃষকদের ধন্যবাদ যোগীর

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর (এনআইএ) নির্মাণের জন্য জমি প্রদানকারী কৃষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন উত্তরপ্রদেশের…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top