News Flash

Image

অসম : নগাঁওয়ে জোড়াবাট পুলিশের জালে নগদ টাকা, চুরির গাড়ি সহ ডাকাত


গুয়াহাটি, ২৭ জুলাই (হি.স.) : অসমের নগাঁওয়ে পুলিশের জালে পড়েছে নগদ টাকা, চুরির গাড়ি সহ জোড়াবাটে ডাকাতির সঙ্গে জড়িত দুষ্কৃতী। ধৃত ডাকাতকে নগরবেরার বাসিন্দা জাহিদুল ইসলাম বলে পরিচয় পাওয়া গেছে।

জনৈক রুকমান আলি শিলং থেকে শাক-সবজি আনতে গুয়াহাটির গড়চুক থেকে ভাড়া করেছিলেন এএস ০১ কিউসি ১৮৮০ নম্বরের টাটা ডিআই মিনিট্রাক। সে অনুযায়ী তিনি বুধবার দুপরের দিকে শিলঙের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন। কিন্তু জোড়াবাটের নয়মাইলে দুপুরের খাবার খেতে গাড়িটি দাঁড় করিয়ে একটি হোটেলে ঢুকেছিল চালক জাহিদুল ইসলাম এবং সবজি বিক্রেতা রুকমান আলি। হোটেলে চালক জাহিদুল ইসলাম ব্যবসায়ী রুকমানের কাছ থেকে নগদ ৯০ হাজার টাকা নিয়ে তার ডিআই গাড়ি সহ পালিয়ে যায়।

অকস্মাত সংগঠিত ঘটনায় হতচকিত ভুক্তভোগী রুকমান আলি জোড়াবাট থানায় অভিযোগ দাখিল করেন। অভিয়োগের ভিত্তিতে থানার ওসি কপিল পাঠকের নেতৃত্বে পুলিশের এক দল অভিযান চালিয়ে নগাঁও থেকে ডিআই গাড়ি, লুটের নগদ টাকা সহ চালক জাহিদুল ইসলামকে পাকড়াও করে।

Releated Posts

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026

জৈব চাষে জোর, ‘ওরজা’ সার ব্র্যান্ড চালু করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১৫ জুন: মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং সোমবার রাজ্যে রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমিয়ে ধীরে ধীরে জৈব…

ByByNews Desk Jun 15, 2026

গুয়াহাটি দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৫ জুন (আইএএনএস): দীর্ঘদিন ধরে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গুয়াহাটি এখন ধীরে ধীরে ভারতের দক্ষিণ-পূর্ব এশিয়ার…

ByByNews Desk Jun 15, 2026

মণিপুরে কুকি অধ্যুষিত গ্রামে জঙ্গি হামলা, আহত ৩; দ্রুত পদক্ষেপের দাবি উপজাতীয় সংগঠনের

ইম্ফল, ১৫ জুন (আইএএনএস): মণিপুরের কাংপোকপি জেলায় কুকি অধ্যুষিত লেইলোন ভাইফেই গ্রামে সোমবার অজ্ঞাতপরিচয় সশস্ত্র জঙ্গিদের হামলায় অন্তত…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top