News Flash

  • Home
  • প্রধান খবর
  • দুদিনের সফরে ২৯ জুলাই হিংসাজর্জর মণিপুর যাবেন ‘ইন্ডিয়া’ জোটের সাংসদরা, জানান অধীর
Image

দুদিনের সফরে ২৯ জুলাই হিংসাজর্জর মণিপুর যাবেন ‘ইন্ডিয়া’ জোটের সাংসদরা, জানান অধীর


নয়াদিল্লি, ২৭ জুলাই (হি.স.) : দুদিনের সফর সূচি নিয়ে আগামী ২৯ জুলাই হিংসাজর্জর মণিপুর যাবেন ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স’ (আইএনডিআইএ বা ইন্ডিয়া) জোটের সাংসদরা৷ তাঁরা মণিপুর গিয়ে রাজ্যের চলমান হিংসার খোঁজখবর নেবেন৷ থাকবেন ৩০ জুলাই পর্যন্ত৷ লোকসভার স্পিকার ওম বিড়লা সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিশ গ্রহণ করার সঙ্গে সঙ্গে চলমান রাজনৈতিক পরিস্থিতিকে আরও তীব্র করে তোলার জন্য এই পদক্ষেপ ‘ইন্ডিয়া’ জোট-শরিকরা নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

তাঁদের মণিপুর সফর সম্পর্কে লোকসভায় বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরী জানান, মণিপুরে গত প্রায় ৮২-৮৩ দিন ধরে যে জাতিসংঘর্ষ চলছে তার অবসান চায় ‘ইন্ডিয়া’। মণিপুরের ওপর প্রধানমন্ত্রী মোদীর কী বক্তব্য তা শুনতে তাঁরা আগ্রহী। লোকসভায় এসে প্রধানমন্ত্রীকে বিবৃতি দিতেই হবে। তিনি পালিয়ে বেড়াচ্ছেন। তাই প্রধানমন্ত্রীর পলাতক অবস্থানের বিরুদ্ধে ‘ইন্ডিয়া’ অনাস্থা প্রস্তাব পেশ করেছে। লোকসভার স্পিকার তাঁদের আবেদন গ্রহণ করেছেন।

তিনি বলেন, ইতিমধ্যে তাঁরা হিংসাজর্জর মণিপুরে গিয়ে সরেজমিনে পরিস্থিতির পর্যালোচনা করতে চান। তাই তাঁরা আগামী ২৯ তারিখ মণিপুর যাবেন। সেখানে গিয়ে রাজনৈতিক, অরাজনৈতিক, পীড়িত প্রমুখদের সঙ্গে দেখা করে পরিস্থিতির খোঁজ নেবেন ‘ইন্ডিয়া’র শরিক সাংসদরা। অধীররঞ্জন বলেন, কিছুদিন আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী মণিপুর গিয়ে পরিস্থিতির খোঁজ নিয়ে এসেছেন। তিনি পীড়িত ও বাস্তুহারাদের সঙ্গে দেখা করে কথা বলেছেন। পরিস্থিতি খুবই খারাপ, বলেন তিনি।

Releated Posts

স্বচ্ছতা ও বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থায় পরিবর্তন আনছে জিইএম: মোদি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বচ্ছ প্রক্রিয়া, বৃহত্তর অংশগ্রহণ এবং উন্নত সুযোগের মাধ্যমে সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম) ভারতে সরকারি ক্রয়…

ByByNews Desk Aug 11, 2026

শিক্ষার্থী আন্দোলন নিয়ে ‘দ্বিচারিতা’, রাহুল গান্ধীকে ফের নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে আক্রমণ আরও…

ByByNews Desk Aug 11, 2026

প্রতিটি ঘরে ‘হর ঘর তিরঙ্গা’কে উৎসবে পরিণত করি: সক্রিয় জনঅংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার…

ByByNews Desk Aug 11, 2026

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top