News Flash

  • Home
  • দিনের খবর
  • নারী নির্যাতন থেকে নির্বাচনে হিংসা, মমতার উপস্থিতিতেই অধিবেশন
Image

নারী নির্যাতন থেকে নির্বাচনে হিংসা, মমতার উপস্থিতিতেই অধিবেশন

কলকাতা, ২৭ জুলাই (হি. স.) : বিধানসভায় বিজেপির আনা জোড়া মুলতুবি প্রস্তাব গ্রহণ করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। একটি প্রস্তাব আনা হয়েছিল রাজ্যের নারী নির্যাতনের অভিযোগে। আরেকটি মুলতুবি প্রস্তাব আনা হয়েছিল পঞ্চায়েত নির্বাচনে হিংসা নিয়ে। দুটি প্রস্তাবই গ্রহণ করেছেন স্পিকার। দুটি প্রস্তাব নিয়ে আলোচনার জন্য এক ঘণ্টা বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই হচ্ছে আলোচনা।

স্পিকার এভাবে মুলতুবি প্রস্তাব গ্রহণ করায় বিজেপি বিধায়করাও খানিকটা অবাক। এই মুলতুবি প্রস্তাব গৃহীত হবে সেটা একেবারেই ভাবেনি বিজেপির শীর্ষ নেতৃত্ব। গেরুয়া শিবিরের ধারণা ছিল, বিচারাধীন বিষয় বলে এই দুটি মুলতুবি প্রস্তাব প্রত্যাখ্যান করা হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কৌশল ছিল, সরকার যদি বিচারাধীন বিষয় বলে রাজ্যের ভোট হিংসা এবং নারী নির্যাতন নিয়ে আলোচনা করতে না চায়, তাহলে বিধানসভায় ‘অস্বস্তিকর’ মণিপুর ইস্যু নিয়ে তারাও আলোচনায় অংশ নেবেন না।

কিন্তু স্পিকার ভোট হিংসা এবং রাজ্যের নারী নিরাপত্তা ইস্যুতে আলোচনায় রাজি হয়ে যাওয়ায় শুভেন্দুদের সেই কৌশল মাঠে মারা গেল। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মুলতুবি প্রস্তাব দুটি নিয়ে আলোচনা হবে। মুলতবি প্রস্তাবে বিরোধীদের তরফে বক্তব্য রাখবেন শুভেন্দু অধিকারী, নিখিলরঞ্জন দে ও দিবাকর ঘরামি।

Releated Posts

সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬-এর সূচনা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী

ভুবনেশ্বর, ১৫ জুন: ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সোমবার ভুবনেশ্বরে ঐতিহাসিক ‘সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬’-এর উদ্বোধন করেন। তিনি সবুজ…

ByByNews Desk Jun 15, 2026

মাদক পাচারের টাকায় দুবাই ও তুরস্কে ১০০ কোটির সম্পত্তি গড়েছেন সেলিম ডোলা, সন্দেহ মুম্বই ক্রাইম ব্রাঞ্চের

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): কুখ্যাত মাদক পাচারকারী সেলিম ডোলা জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে সন্দেহ…

ByByNews Desk Jun 15, 2026

সাংসদদের ‘হাইব্রিড’ উপস্থিতি ঘিরে জল্পনা, চাপে উদ্ধব শিবির

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের বাসভবন ‘মাতোশ্রী’-তে অনুষ্ঠিত বৈঠকের পর ফের জোরদার হয়েছে দলভাঙনের…

ByByNews Desk Jun 15, 2026

মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস কেন্দ্রের, রাজীব চন্দ্রশেখরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ

তিরুবনন্তপুরম, ১৫ জুন (আইএএনএস): মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। বিজেপির কেরল রাজ্য…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top