News Flash

  • Home
  • দেশ
  • সংসদে শান্তি ফিরছেই না, মণিপুর ইস্যুতে উত্তাল লোকসভা ও রাজ্যসভার অধিবেশন
Image

সংসদে শান্তি ফিরছেই না, মণিপুর ইস্যুতে উত্তাল লোকসভা ও রাজ্যসভার অধিবেশন

নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.) : সংসদে অচলাবস্থা জারি রয়েছে, মণিপুর ইস্যুতে বুধবারও সংসদের উভয়কক্ষে হইহট্টগোল করলেন কংগ্রেস-সহ বিভিন্ন বিরোধী দলের সাংসদরা। বিরোধীদের স্লোগান ও হইহট্টগোলের কারণে এদিনও শান্তি ফিরল না সংসদে। দফায় দফায় মুলতুবি হল লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংসদের উভয়কক্ষে বিবৃতি দিতে হবেই এই দাবিতেই অনড় বিরোধীরা।

বুধবার বেলা এগারোটা নাগাদ লোকসভা ও রাজ্যসভার অধিবেশন শুরু হয়। এদিন অধিবেশন শুরু হওয়ার পর কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে, ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে আত্মবলিদান দেওয়া জওয়ানদের শ্রদ্ধা জানানো হয়।এরপরই মণিপুর নিয়ে আলোচনার জন্য সদনে প্রধানমন্ত্রীর উপস্থিতির দাবি করে বিরোধী সাংসদরা স্লোগান দিতে থাকেন, এই স্লোগানের মধ্যেই লোকসভার অধিবেশন প্রথমে দুপুর বারোটা ও পরে দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। রাজ্যসভাতেও স্লোগান দিতে থাকেন বিরোধী সাংসদরা, তাই রাজ্যসভার অধিবেশন দুপুর বারোটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়।

এদিন সংসদে আসেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। সংসদ চত্বরে তিনি আম আদমি পার্টির সাসপেন্ডেড (রাজ্যসভা থেকে সাসপেন্ড) সাংসদ সঞ্জয় সিংয়ের সঙ্গে দেখা করেন। প্রসঙ্গত, সঞ্জয় সিং এবং কংগ্রেস সাংসদ রজনী পাটিলকে সংসদের বর্ষা অধিবেশনের বাকি অংশের জন্য সাসপেন্ড করা হয়েছে।

Releated Posts

দেশের জ্বালানি ব্যবস্থায় প্রাকৃতিক গ্যাসের অংশ বাড়াতে ন্যাশনাল পিএনজি ড্রাইভ ৩.০ চালু

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দেশের প্রাথমিক জ্বালানি মিশ্রণে প্রাকৃতিক গ্যাসের অংশ বাড়ানোর লক্ষ্যে বৃহস্পতিবার ন্যাশনাল পিএনজি ড্রাইভ ৩.০…

ByByNews Desk Oct 1, 2026

ইথিওপিয়ায় অপহৃত গুজরাটের তিন বাসিন্দা দেশে ফিরলেন

মেহসানা, ১ অক্টোবর (আইএএনএস): অবৈধ অভিবাসনপথে আমেরিকা যাওয়ার চেষ্টা করার সময় ইথিওপিয়ায় নিখোঁজ হওয়া গুজরাটের তিন বাসিন্দা দেশে…

ByByNews Desk Oct 1, 2026

ক্যাপ্টেন স্মিত ভারতের গৌরব, তাঁর জন্য গোটা বিশ্ব গর্বিত: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার যে সাহস ও উপস্থিত…

ByByNews Desk Oct 1, 2026

পীযূষ গোয়াল ও মার্কিন বাণিজ্য প্রতিনিধির বৈঠক, অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় দ্রুত একটি অন্তর্বর্তী চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে মার্কিন বাণিজ্য…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top