News Flash

Image

করিমগঞ্জের সেটেলমেন্ট কার্যালয় সাময়িকভাবে স্থানান্তরিত

করিমগঞ্জ (অসম), ২৫ জুলাই (হি.স.) : করিমগঞ্জের সেটেলমেন্ট ও অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসারের কার্যালয় ২৪ জুলাই থেকে সাময়িকভাবে করিমগঞ্জের লঙ্গাই রোডে অবস্থিত জেলা শিল্প ও বাণিজ্য কেন্দ্র সংক্ষেপে ডিআইসিসি-র পুরনো ভবনে স্থানান্তরিত করা হয়েছে।

করিমগঞ্জের ভারপ্রাপ্ত সেটেলমেন্ট অফিসার এক বিজ্ঞপ্তিতে এ খবর দিয়ে জানিয়েছেন, সেটেলমেন্ট অফিসের বর্তমান আসাম টাইপের ভবন অনেক পুরনো এবং জীর্ণদশায় রয়েছে, যা কর্মসংস্কৃতির জন্য উপযুক্ত নয়। পাশাপাশি ওই ভবনের প্লিন্থ নিচু অবস্থানে রয়েছে। প্রায়ই বৃষ্টির জল ওই ভবনে জমা হয়ে থাকে। যার ফলে ভবনটি কাজকর্ম চালিয়ে যাওয়ার মতো অবস্থায় নয়। এরই পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের জেলাশাসক ও ডিআইসিসি-র জেনারেল ম্যানেজারের সহমর্মিতার ভিত্তিতে সেটেলমেন্ট ও অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসারের কার্যালয় সাময়িকভাবে ডিআইসিসি-র পুরনো ভবনে স্থানান্তরিত করা হয়েছে।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top