News Flash

  • Home
  • খেলা
  • পোস্টারিং, পাল্টা প্রতিবাদে টিসিএ কলুষিত আইনি লড়াই শুরুর পথে, ক্ষতি ক্রিকেটের
Image

পোস্টারিং, পাল্টা প্রতিবাদে টিসিএ কলুষিত আইনি লড়াই শুরুর পথে, ক্ষতি ক্রিকেটের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই।। এখন শুরু হতে যাচ্ছে আইনি লড়াই। কোথায় ব্যাটে বলে দুর্দান্ত খেলা দেখার জন্য ক্রিকেটপ্রেমীরা উন্মুখ হয়ে এগিয়ে রয়েছে, পক্ষান্তরে পুরো ক্রিকেট এসোসিয়েশনটাই যেন এখন কাঠগড়ায় দাঁড়িয়ে। জুড়ি জুড়ি অভিযোগ, পোস্টারিং,  পাল্টা অভিযোগ, নিন্দায় একাধিক মামলা দায়ের হচ্ছে আদালতে। কে ভুল, কে সঠিক তা নিরূপণের দায়িত্ব গড়াচ্ছে বিচারকের হাতে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বিচারাধীনের আওতায়। স্বাভাবিক কারণে মুখ থুবড়ে পড়ার আশঙ্কায় সামগ্রিক ক্রিকেট পরিকাঠামো। প্রচন্ড ক্ষতির সম্মুখীন শত শত ক্রিকেটাররা । স্বাভাবিক নিয়মে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিষয়টাতে হস্তক্ষেপ করবে, তবে আখেরে কালিমালিপ্ত হয়েছে পুরো ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। দেহ ও শরীর গঠনে খেলাধুলার মতো পবিত্র আয়োজনে শেষ পর্যন্ত পোস্টারিং-এর মতো নোংরা বিষয়ের আবির্ভাব পুরো ক্রিকেট সমাজেই কালিমালিপ্ত করে ছেড়েছে। এদিকে লাইফ মেম্বারস্ “ডায়াস” থেকে বিবৃতি দেওয়া হয়েছে: যারা রাজ্য ক্রিকেটের অভিভাবক সংস্থার আপনজন, ক্রিকেটের পথপ্রদর্শক, ক্রিকেটের অগ্রগতি নিয়ে স্বপ্ন দেখেন এবং স্বপ্ন দেখাবেন, তাদের কারোর ভুলের জন্য টিসিএ-তে একের পর এক ঘটে চলা অনভিপ্রেত ঘটনা টিকেট পরিমণ্ডলকে কলুষিত করে তুলেছে। যা লজ্জার ও দুর্ভাগ্যের মনে করছে টিসিএ-র আজীবন সদস্যদের সংগঠন “ডায়াস”। অসহিষ্ণুতা, ঠিক-ভুলের দ্বন্দ্ব, প্রশাসনিক অস্থিরতা কিংবা সংবিধানকে অবজ্ঞা ইত্যাদি ক্রিকেটের গতিকে স্তব্ধ করে। পরিকাঠামমোর শ্রীবৃদ্ধিতে অন্তরায় হয় কিংবা ক্রিকেটপ্রেমী পদবাচ্যকে কলুষিত করে। যা ডায়াস এবং রাজ্যের ক্রিকেট অনুরাগীরা মন থেকে চায়না। ক্ষমতার লড়াই নয়, ক্রিকেটের উন্নয়ন, খেলোয়াড়দের গুণগত মান বৃদ্ধি ও মনোবল অটুট রাখা এবং জাতীয় স্তরে অংশগ্রহণের পথ আলোকিত করা একমাত্র লক্ষ্য হোক সবার। অনতিবিলম্বে টিসিএ নিজেকে দুর্নীতিমুক্ত, সংবিধান অনুগত এবং প্রশ্নচিহ্নের ঊর্ধ্বে রাখার সংকল্প নিয়ে সময়োচিত যোগ্য পদক্ষেপ গ্রহণ করবেন। প্রয়োজনে রাজ্য সরকার এবং বিসিসিআই এর সুপারিশ প্রার্থনা করে উদ্ভূত পরিস্থিতির সার্বিক সমাধানে একাত্ম হবেন “ডায়াস” প্রত্যাশা করে। লাইফ মেম্বার্স ডায়াস সেক্রেটারি মানিক দত্ত এক বিবৃতিতে বিস্তারিত জানিয়েছেন।

Releated Posts

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top