News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মিড-ডে-মিলের চালের গুণগত মান খুবই নিম্মমানের, অভিযোগ
Image

মিড-ডে-মিলের চালের গুণগত মান খুবই নিম্মমানের, অভিযোগ

আগরতলা, ২৪ জুলাই (হি.স.) : বিশালগড় ইংলিশ মিডিয়াম  স্কুলের মিড-ডে-মিলের চালের গুণগত মান খুবই নিম্মমানের, এমনই অভিযোগ তুলেছে স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকরা। সেই অভিযোগের ভিত্তিতে আজ সকালে স্কুল পরিদর্শনে গিয়েছিলেন মহকুমা শাসক বিনয় ভূষণ দাস। তিনিও ওই অভিযোগের সত্যতা পেয়েছেন।

জনৈক অভিভাবকের অভিযোগ, বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুলে খুব নিম্মমানের চাল দিয়ে মিড–ডে–মিল খাওয়ানো হচ্ছে পড়ুয়াদের।তাতে স্কুল পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ছে। পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, অপরিস্কার স্থানে বসিয়ে পড়ুয়াদের মিড–ডে–মিল খাওয়ানো হয়। 

এবিষয়ে বিদ্যালয়ের জনৈক শিক্ষিকা জানিয়েছেন, মিড–ডে–মিলের দায়িত্বে থাকা কর্মীরা খারাপ চাল আসার বিষয়টি জানানোর পর তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে অবগত করেছিলেন। গত শুক্রবার দফতরের একটি টিম স্কুল পরিদর্শনে এসে চালের অবস্থা দেখে গিয়েছেন। আজ সকালে মহকুমা শাসক বিনয় ভূষণ দাস স্কুল পরিদর্শনে আসেন এবং নির্দেশ দিয়েছেন এই চাল যেন আর ব্যবহার না করা হয়।

Releated Posts

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top