News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিশালগড়ে বহিঃরাজ্যের শ্রমিককে মারধর করে পাঁচ লক্ষ টাকা দাবি
Image

বিশালগড়ে বহিঃরাজ্যের শ্রমিককে মারধর করে পাঁচ লক্ষ টাকা দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ বহিঃরাজ্যের শ্রমিককে বেধড়ক মারধর করে ৫ লক্ষ টাকার দাবি৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ৷ শ্রমিককে উদ্ধার করে নিয়ে আসে বিশালগড় থানায়৷ ঘটনা বিশালগড় চা বাগান এলাকায়৷ সংবাদে প্রকাশ ,বিশালগড় চা বাগান এলাকায় গোবিন্দ দাস নামে এক ব্যক্তির বাড়িতে পার্টনার শ্রমিক কুন্দন কুমার বেশ কিছুদিন যাবত শ্রমিকের কাজ করছিলেন৷ শনিবার দুপুরে   শ্রমিক কুন্দন কুমার তার মালিক গোবিন্দ দাসের কাছে বাড়ি যাওয়ার কথা বলেন৷ তারপরেই শ্রমিক উন্নয়ন কুমারকে বেধড়ক মারধোর করেন এবং তার কাছে ৫ লক্ষ টাকা দাবি করেন৷ খবর পেয়ে বিশালগড় থানার এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর প্রদীপ নট্য চা বাগান এলাকা থেকে শ্রমিককে উদ্ধার করে বিশালগড় থানায় নিয়ে আসেন৷ সংবাদমাধ্যমে এমনটি জানান শ্রমিক কুন্দন কুমার৷

Releated Posts

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে, শোক প্রকাশ, তিপরা মথার দলীয় পতাকা অর্ধনমিত রাখার আহ্বান প্রদ্যোতের

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top