নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ বহিঃরাজ্যের শ্রমিককে বেধড়ক মারধর করে ৫ লক্ষ টাকার দাবি৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ৷ শ্রমিককে উদ্ধার করে নিয়ে আসে বিশালগড় থানায়৷ ঘটনা বিশালগড় চা বাগান এলাকায়৷ সংবাদে প্রকাশ ,বিশালগড় চা বাগান এলাকায় গোবিন্দ দাস নামে এক ব্যক্তির বাড়িতে পার্টনার শ্রমিক কুন্দন কুমার বেশ কিছুদিন যাবত শ্রমিকের কাজ করছিলেন৷ শনিবার দুপুরে শ্রমিক কুন্দন কুমার তার মালিক গোবিন্দ দাসের কাছে বাড়ি যাওয়ার কথা বলেন৷ তারপরেই শ্রমিক উন্নয়ন কুমারকে বেধড়ক মারধোর করেন এবং তার কাছে ৫ লক্ষ টাকা দাবি করেন৷ খবর পেয়ে বিশালগড় থানার এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর প্রদীপ নট্য চা বাগান এলাকা থেকে শ্রমিককে উদ্ধার করে বিশালগড় থানায় নিয়ে আসেন৷ সংবাদমাধ্যমে এমনটি জানান শ্রমিক কুন্দন কুমার৷

বিশালগড়ে বহিঃরাজ্যের শ্রমিককে মারধর করে পাঁচ লক্ষ টাকা দাবি
Tags:
Releated Posts
উত্তর-পূর্ব ভারতে ১৪ কোটি টাকা মূল্যের ৭১ লক্ষ চোরাচালানকৃত বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করেছে ডিআরআই : গ্রেপ্তার চার
নয়াদিল্লি: ১২ জুন: বিদেশি সিগারেট চোরাচালানের বিরুদ্ধে এক বড় অভিযানে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) উত্তর-পূর্ব ভারতে একাধিক…
জনগণকে বিব্রত করতে রাজ্যে বিজেপি ও তিপরা মথার মধ্যে মতপার্থক্যের ছবি তুলে ধরা হচ্ছে: বিরোধী দলনেতা
আগরতলা, ১২ জুন: প্রদ্যোত কিশোর দেববর্মণের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক ও বিরোধী দলনেতা জিতেন্দ্র…
ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারী নিহত
নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ১২ জুন: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের লাঠিয়াপূড়া সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি চোরাকারবারীর মৃত্যুর ঘটনা…
নীতি আয়োগের বৈঠকে ত্রিপুরার উন্নয়ন অগ্রাধিকারের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী
নয়াদিল্লি, ১২ জুন: উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবদের নিয়ে নীতি আয়োগ আয়োজিত এক গুরুত্বপূর্ণ আন্তঃক্রিয়ামূলক বৈঠকে অংশগ্রহণ করে…


















