News Flash

  • Home
  • দিনের খবর
  • মণিপুরকাণ্ডের প্রতিবাদ: আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর কুশপুতুল পোড়ালেন আদিবাসীরা
Image

মণিপুরকাণ্ডের প্রতিবাদ: আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর কুশপুতুল পোড়ালেন আদিবাসীরা

বীরপাড়া, ২৩ জুলাই (হি.স.): মণিপুরকাণ্ডের প্রতিবাদে আলিপুরদুয়ার জেলার বীরপাড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল পোড়ালেন আদিবাসী সম্প্রদায়ের মানুষরা। রবিবার রাজী পারহা সারনা প্রার্থনা সভা নামে একটি সংগঠনের উদ্যোগে বীরপাড়ায় মণিপুরকাণ্ডের প্রতিবাদে একটি মিছিলের আয়োজন করা হয়। বীরপাড়ার পথের সাথী ভবন থেকে শুরু করে মিছিলটি মহাত্মা গান্ধী রোড ও পুরোনো বাসস্ট্যান্ড চত্বর ঘুরে বীরপাড়া চৌপথিতে শেষ হয়।

মণিপুরে নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে ফেটে পড়েন আদিবাসী সম্প্রদায়ের মানুষরা। মণিপুরের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রীর কুশপুতুল পোড়ানো হয়। সংগঠনের পশ্চিমবঙ্গের মহাসচিব ভগবানদাস মুন্ডা বলেন, ‘মণিপুরে নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের ফাঁসি চাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মণিপুরের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। এদের শাসনে নারীরা সুরক্ষিত নয়। আমাদের দেশে নারীদের দেবী হিসেবে শ্রদ্ধা করা হয়। ‌অথচ এখন নারীদের বিবস্ত্র করে রাস্তায় ঘোরানো হচ্ছে!’

Releated Posts

উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, চারধাম যাত্রা দু’দিন স্থগিত, স্কুল-আঙ্গনওয়াড়ি বন্ধ

নয়াদিল্লি/দেহরাদুন, ২৮ জুলাই (আইএএনএস): লাগাতার মৌসুমি বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। ভারতের আবহাওয়া দফতর (আইএমডি) রাজ্যের একাধিক জেলায় কমলা সতর্কতা…

ByByNews Desk Jul 28, 2026

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব নয়, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব হয়নি এবং নির্ধারিত…

ByByNews Desk Jul 27, 2026

জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি…

ByByNews Desk Jul 27, 2026

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top